বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ১৩Pallabi Ghosh
স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার দুপুরে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক ধরে হাসানুর নিজের স্কুটি গাড়ি চালিয়ে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সেই সময়েই বহরমপুর থেকে কান্দির দিকে যাওয়ার সময় একটি খালি ডাম্পার সজোরে ওই স্কুটিতে ধাক্কা মারে।
ডাম্পার গাড়ির আঘাতে স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এই ঘটনার পরই স্থানীয় লোকেরা বহরমপুর-কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে রাজ্য সড়ক অবরোধ মুক্ত করে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান - ঘাতক ডাম্পারটি কোনও নম্বর প্লেট ছিল না এবং সেটি বেপরোয়া গতিতে কান্দির দিকে যাচ্ছিল। স্কুটি চালক ঠিক পথে চললেও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি তাকে সজোরে ধাক্কা মারে।
এলাকাবাসীর অভিযোগ ওই পথ দিয়ে নিয়মিত বেআইনিভাবে মাটি এবং বালি ভর্তি ওভারলোডের ডাম্পার যাতায়াত করে। পুলিশ সব কিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ওভারলোডেড গাড়ির কারণে এলাকাতে একাধিকবার পথ দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনও সেখানে কোনও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এই দুর্ঘটনার পর এলাকাতে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং রাস্তাতে "স্পিড ব্রেকার" বসানোর দাবিতে এলাকাবাসী বিক্ষোভ দেখান।
বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক জানান- ইতিমধ্যে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। যদিও তার চালক পলাতক। দুর্ঘটনাতে মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার