শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বামেদের জেলাশাসকের অফিস অভিযান, আইন অমান্য আন্দোলন কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বহরমপুর

Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৩২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরদের জরুরি ১০ দফা দাবি আদায়ের ভিত্তিতে মঙ্গলবার সিটু এবং বামেদের অন্য কিছু সংগঠনের ডাকে মুর্শিদাবাদ জেলাশাসক দপ্তর অভিযান এবং আইন অমান্য কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বহরমপুর শহর।আজ দাবি আদায়ের লক্ষ্যে ওই সংগঠনগুলোর তরফে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
সিপিআইএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে একটি মিছিল শুরু হয় বহরমপুর পঞ্চাননতলা এলাকা থেকে। এই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে পৌছলে পুলিশের তরফ থেকে জেলাশাসকের অফিসের দিকে বাম কর্মীদেরকে অগ্রসর হতে বাধা দেওয়া হয়।
অভিযোগ মিছিল আটকানোর পরেই মারমুখী হয়ে ওঠেন বাম কর্মীরা। প্রথমে তাঁরা ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু র‍্যাফ এবং পুলিশকর্মীরা বাধা দিলে তাঁদের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
পুলিশের কাছ থেকে বাধা পেয়ে কিছু বাম কর্মী সমর্থক বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে নেমে যান এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাম নেতৃত্বের তরফ থেকে বারবার তাদের কর্মী সমর্থকদেরকে মাঠে না গিয়ে মূল রাস্তায় থেকে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে থাকার জন্য মাইকে অনুরোধ জানানো হয়। কিন্তু হঠাৎই উত্তেজিত বাম কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মাঠ থেকে ঢিল এবং পাথর ছুঁড়তে থাকে।
হঠাৎ আক্রমণের মুখে পড়ে কিছুটা বেসামাল হয়ে যায় পুলিশ বাহিনী। ঢিলের আঘাতে কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফাটে এবং কয়েকজন অল্পবিস্তার আহত হন। এরপরই পাল্টা লাঠিচার্জ শুরু করে বহরমপুর থানার পুলিশ এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদনে গ্যাসের সেলও ছোঁড়া হয়। এরপরই বামেদের তরফ থেকে আজকের আইন অমান্য কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
বামেদের তরফ থেকে দাবি করা হয়েছে -কোনও প্ররোচনা না থাকা সত্ত্বেও পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কমপক্ষে ৮ জন বাম -কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া