শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সুগম হচ্ছে মুর্শিদাবাদ-বাংলাদেশ জলপথে বাণিজ্য, সোমে উদ্বোধন নতুন নদী বন্দরের

Riya Patra | ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে জলপথ বাণিজ্য এবার আরও সুগম হতে চলেছে। সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকায় পদ্মা নদীর ধারে নতুন নদী বন্দর উদ্বোধন হতে চলেছে। কেন্দ্রের জাহাজ এবং বন্দর দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুর্শিদাবাদের নদী বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের আনুষ্ঠানিক সূচনা করবেন। 
নদী বন্দর চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পণ্য নিয়ে মালবাহী জাহাজগুলি সরাসরি বাংলাদেশের সুলতানগঞ্জের নদীবন্দরে পৌঁছে যাবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় জল পথ নম্বর ৫ এবং ৬-এর মাধ্যমে সংযুক্ত হয়েছে ভারতের ময়া এবং বাংলাদেশের সুলতানগঞ্জ। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকলেও এতদিন বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে মুর্শিদাবাদ দিয়ে সরাসরি বাণিজ্যের কোনও পথ ছিল না। বনগাঁ সীমান্ত অথবা মালদার মহদিপুর দিয়ে এই জেলার ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি করতে হত। 

মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন,"ময়া-তে নদী বন্দর চালু হয়ে যাওয়ার পর জেলার অর্থনীতি অনেক মজবুত হবে। এই বন্দরের মাধ্যমে খাদ্যদ্রব্য, পাথর প্রভৃতি একাধিক পণ্য বাংলাদেশে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
প্রশাসন সূত্রে জানা গেছে, ময়াতে দু"টি বেসরকারি কোম্পানি প্রায় ৬০ বিঘা জায়গার উপর পদ্মা নদীর ধারে কেন্দ্র সরকারের সহায়তাতে দুটি নদী বন্দর তৈরি করেছে। বন্দরে মালপত্র ওঠানো, নামানো এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এর পাশাপাশি বন্দরে যাতে সহজেই মালপত্র নিয়ে যাওয়া যায়, সে কারণে লালগোলাতে রাস্তাঘাটেরও সংস্কার করা হয়েছে। মনে করা হচ্ছে, ময়া-তে নদী বন্দর পুরোদমে কাজ শুরু করলে বছরে প্রায় ২.৬ মিলিয়ন টন মাল জলপথের মাধ্যমে মুর্শিদাবাদ থেকে সরাসরি বাংলাদেশের পৌঁছে যাবে ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া