শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | DEATH: পাণ্ডুয়ায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Sumit | ০৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৩৭Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: রহস্যজনকভাবে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পাণ্ডুয়ায়। গেঞ্জি কারখানা থেকে উদ্ধার হয়েছে শ্রমিকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামে। মৃত শ্রমিকের নাম তাপস রায়, বাড়ি বর্ধমানের মেমারির খেরো এলাকায়। জানা গিয়েছে, এদিন রাইস মিল থেকে লরিতে করে তুষ নিয়ে আসে ওই গেঞ্জি কারখানার সাতজন শ্রমিক। লরি খালি করে শ্রমিকরা চলে যায়। কেউ যায় স্নান করতে, কেউ শৌচালয়ে, কেউ আবার খেতে চলে যায়। তবে বেশ কিছু সময় ধরে তাপসকে দেখতে পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজ। দেখা যায় কারখানার বয়লারের হপারের ভেতরে পড়ে রয়েছে তাপস। তার একটি পা চোঙার বাইরে বেরিয়ে রয়েছে। গ্যাস কাটার দিয়ে হপারের নিচের অংশটা কেটে বের করে আনা হয় শ্রমিককে। পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান সংলগ্ন এলাকায় যাতায়াতের সময় ওই শ্রমিক পা পিছলে হপারে পরে যায়। সম্ভবত দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাণ্ডুয়া থানার ওসি শিবাজি গুহ খবর পেয়ে ঘটনাস্থলে যান। শ্রমিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। দিলীপ মূর্মু ও মঙ্গল ক্ষেত্রপাল নামে দুই শ্রমিক বলেছেন, তাঁরা এক সঙ্গে লরি খালি করেছেন। তারপর যে যার কাজে চলে যান। তারপর থেকেই আর তাপসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া