শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Police: পুলিশকর্মীর উদ্যোগে ‌‌‌১২ বছর পর বিশেষভাবে সক্ষম পেলেন প্রতিবন্ধী ভাতা

Rajat Bose | ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ৪১Rajat Bose
মিল্টন সেন, হুগলি: অবশেষে সহায় হলেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। বারো বছর পর প্রতিবন্ধী ভাতা পেলেন সাইফুদ্দিন। পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়কে ‘‌ভগবানের দূত’‌ বলে সম্বোধন করেছেন তাঁর মা আজমিরা বেগম। ব্যান্ডেল ঈশ্বরবাগের বাসিন্দা আজমিরা বেগমের বড় ছেলে শেখ সাইফুদ্দিন গত বারো বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তালগাছ থেকে পরে কোমর ভেঙে হাঁটাচলার ক্ষমতা হারায় সে। ঘটনার পর প্রায় এক বছর কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অস্ত্রোপচার করেও শিরদাঁড়া সোজা হয়নি। তখন থেকেই হুইল চেয়ার তাঁর সঙ্গী। ক্যাথিটার পাল্টাতে হয় মাসে দু’‌বার। সারাদিন বিছানায় শুয়ে থাকার ফলে শরীরে বেডসোর হয়ে গেছে। তারও চিকিৎসা চলছে। সম্প্রতি কিডনির সমস্যাও দেখা দিয়েছে। সাইফুদ্দিনের দুর্দশা দেখে তাঁর স্ত্রী ছেড়ে চলে যায়। মাস দুয়েক আগে চুঁচুড়া হাসপাতালে সাইফুদ্দিনের সঙ্গে দেখা হয় সুকুমারের। সুকুমার উপাধ্যায় চন্দননগর পুলিশের কনস্টেবল। চুঁচুড়ায় চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার পুলিশ লাইনে কর্মরত। জেলখানা থেকে আসামী নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে প্রায়ই যেতে হয় হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে সে সাইফুদ্দিনকে দেখে। তাঁর কষ্টের কথা শোনার পর সমাধানের জন্য এগিয়ে আসেন। এক সহকর্মীর সাহায্যে মহকুমাশাসকের সঙ্গে কথা বলে মগড়া বিডিও অফিস থেকে সাইফুদ্দিনের জন্য প্রতিবন্ধী শংসাপত্র বের করার ব্যবস্থা করেন। দিন তিনেক আগে সাইফুদ্দিনের অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির টাকা ঢোকে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিজের উদ্যোগে খুলে দেন ওই পুলিশকর্মী। 
জানা যায় ৩০ বছর আগে মারা যান সাইফুদ্দিনের বাবা। পরিচারিকার কাজ করে কোনওভাবে ছেলেমেয়েদের বড় করেন আজমিরা। বর্তমানে তাঁর মেজো ছেলে দিনমজুরের কাজ করে, ছোটো ছেলে স্থানীয় একটি কারখানায় ঠিকা শ্রমিক। মেয়ের বিয়ে দিয়েছেন। তবে বড় ছেলেকে নিয়ে তাঁর লড়াই চলছে। ৩০ বছরেও মেলেনি বিধবা ভাতা। এমন অবস্থায় ছেলের প্রতিবন্ধী ভাতায় কিছুটা হলেও সুরাহা হবে বলে জানান তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া