মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Durga Puja: পুজোয় সরকারের পাশাপাশি ক্লাবগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছেন বিধায়ক

RP | ১৫ অক্টোবর ২০২৩ ১৩ : ৩০
আজকাল ওয়েবডেস্ক: বাঙালির সবথেকে বড় উৎসব, দুর্গাপুজো সুচারুভাবে করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, সমস্ত ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। তবে এবার রাজ্য সরকারের পাশাপাশি দুর্গাপুজো ভালোভাবে করার জন্য ফারাক্কা ব্লকের একাধিক ক্লাবকে আর্থিক অনুদান দিচ্ছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। রবিবার ফারাক্কা বিডিও অফিসে ব্লকের ৬৯ টি ক্লাব কর্তৃপক্ষের হাতে রাজ্য সরকারের ৭০ হাজার টাকার পুজোর অনুদানের চেক তুলে দেন বিধায়ক। 
দুর্গাপুজো যাতে ভালোভাবে এবং সুশৃঙ্খলভাবে করা যায় তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার এবং ফারাক্কা ব্লক প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফারাক্কার ব্লকের ক্লাবগুলো যাতে পুজো করতে কোনও আর্থিক সমস্যার মধ্যে না পড়েন সে কারণেই আজ রাজ্য সরকারের দেওয়া ৭০ হাজার টাকার চেক ৬৯ টি ক্লাবের হাতে তুলে দেওয়া হল। 
বিধায়ক জানান,দুর্গাপুজো নির্বিঘ্নে করার জন্য এবার বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ফারাক্কা ব্লকের প্রত্যেকটি ক্লাবকে বলে দেওয়া হয়েছে তারা যাতে দমকল দপ্তরের যাবতীয় বিধি-নিষেধ মেনে চলেন এবং কেউ হুকিং করে বিদ্যুৎ না নেন। এর পাশাপাশি ডেঙ্গু আবহে প্রত্যেকটি ক্লাবকে বলা হয়েছে তারা যেন ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রচার চালান।
তিনি বলেন,নিউ ফারাক্কা এলাকার দু থেকে আড়াই কিলোমিটার এর মধ্যে যে সমস্ত দুর্গা পুজোগুলি হয় সেগুলির বিসর্জন যাতে গান্ধী ঘাট এবং তার আশেপাশে করা যায় তার জন্য আমাদের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কারণে বিসর্জনের সময় ওই ঘাটটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া এবং ঘাটের চারপাশ আলোকিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে আমাদের তরফ থেকে। 
মনিরুল ইসলাম বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বারবারই বলেন ধর্ম যার যার ,উৎসব সবার। তাই বাঙালির এই শারদ উৎসবে আমিও সামিল হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি ফারাক্কা ব্লকের প্রায় এক হাজার দরিদ্র মানুষের হাতে ধুতি, লুঙ্গি এবং শাড়ি তুলে দিচ্ছি। এর পাশাপাশি ফারাক্কা ব্লকের ক্লাবগুলি যাতে আরও সুন্দর করে এ বছর দুর্গা পুজো করতে পারে সে কারণে আমার নিজস্ব তহবিল থেকেও সমস্ত ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া