রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Howrah: বড় মেয়ের সঙ্গে প্রেমিকের অশান্তির জেরেই খুন হতে হয়েছিল বালির গৃহবধূকে

Pallabi Ghosh | ২৮ অক্টোবর ২০২৩ ১৭ : ০৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বড় মেয়ের সঙ্গে তাঁর প্রেমিকের অশান্তি। তার জেরেই খুন হতে হয়েছিল বালির গৃহবধূ দীপা দাসকে। নৃশংসভাবে খুন হওয়া দীপার দেহ হাওড়ার বালিতে তাঁর ঘরের মধ্যেই পড়ে ছিল। অনুসন্ধান চালিয়ে অবশেষে খুনে অভিযুক্ত মনতোষ মণ্ডলকে সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করল হাওড়া কমিশনারেটের পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক কষে ছিল।
গত ১৬ অক্টোবর বালির ধর্মতলা রোডে অক্ষয় পাল নামে এক ব্যক্তি ঘরে ঢুকে দেখেন মেঝেতে তাঁর স্ত্রী দীপা পড়ে আছেন। গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। স্থানীয় বালি থানার পুলিশকে খবর দিলে তারা এসে দেখে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। অক্ষয় জানায় এর আগে দীপা হুগলিতে আরেকজনকে বিয়ে করেছিলেন এবং তাঁর প্রথম পক্ষের তিনটি মেয়ে আছে।
তদন্তে উঠে আসে প্রথম পক্ষের বড় মেয়ের সঙ্গে তাঁর প্রেমিক মনতোষের গোলমাল চলছিল। এলাকায় সিসি ক্যামেরার ফুটেজে মনতোষকে দেখতে পেয়েই তৎপর হয় পুলিশ। যে ঘরে খুনের ঘটনা ঘটেছিল সেই ঘরেও তার উপস্থিতি সম্পর্কে প্রমাণ পেয়ে পুলিশ নিশ্চিত হয় খুনের সঙ্গে মনতোষের যোগাযোগ আছে। নিউটাউনে মনতোষের বাড়িতে তার খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। সূত্র মারফত মনতোষের মোবাইল ফোনের ওপর নজর রেখে পুলিশ জানতে পারে সে এই মুহূর্তে রয়েছে বারুইপুর পুলিশ জেলার কোস্টাল থানা এলাকায়। এরপরেই হাওড়া (সদর) পুলিশের একটি দল হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হলে আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া