মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ED: ‌‌১০০ দিনের কাজের প্রকল্পে ‘‌দুর্নীতি’‌র তদন্তে একযোগে চার জেলায় তল্লাশি শুরু ইডির

Rajat Bose | ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১১ : ৫৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার একযোগে রাজ্যের চার জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি চলছে। সেই সঙ্গে তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনেও।
ইডি সূত্রে খবর, ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে এই তল্লাশি অভিযান চলছে। আগেই এই দুর্নীতির বিষয়ে মুর্শিদাবাদের বেলডাঙা থানায় দু’টি এবং হুগলির ধনেখালি থানায় একটি এফআইআর দায়ের হয়। তা ছাড়াও রাজ্যের অন্যান্য থানায় দু’টি এফআইআর দায়ের হয়। মোট পাঁচটি এফআইআর-এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 
মঙ্গলবার বহরমপুরে পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতি (‌১০০ দিনের কাজে)‌ দুর্নীতির তদন্ত এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা। মঙ্গলবার সকালে বহরমপুর শহরের বিষ্ণুপুর এলাকায় পঞ্চায়েত কর্মী রথীন দে (৪৮)– বাড়িতে পৌঁছে যান ইডির অফিসাররা। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে তাঁর বাড়ি। বাড়ির ভেতরে চলছে তল্লাশি অভিযান। তাঁর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ইডি সূত্রে জানা গেছে, বছর দুই আগে নওদা থানার কেদারচাঁদপুর–২ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন রথীন দে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পে পুকুর খনন ও রাস্তা তৈরির কাজ সহ আরও কিছু প্রকল্পে ভুয়ো ‘‌জিও ট্যাগিং’‌ দেখিয়ে তিনি প্রায় দু’‌কোটি টাকা আত্মসাৎ করেছেন। সূত্রের খবর, ওই ব্যক্তি নিজের এবং নিজের বোনের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা ধীরে ধীরে সরিয়ে নেন। তবে প্রশাসন এই ‘‌চুরি’‌র কথা জানতে পেরে দু’‌বছর আগেই নওদা এবং বেলডাঙা–২ ব্লকের তৎকালীন বিডিও অভিযুক্তর নামে নওদা থানায় এফআইআর করেন। তখনই তাঁকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। এরই মধ্যে মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা হাজির হয়েছেন ওই পঞ্চায়েত কর্মীর বহরমপুরের বিষ্ণুপুর এলাকার বাড়িতে। বাড়ির ভেতর চলছে বিভিন্ন নথি সংগ্রহের কাজ। অন্যদিকে ইডি আধিকারিকরা মুর্শিদাবাদ জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে নোডাল অফিসার এসকে পান–এর কলকাতার সল্টলেকের ফ্ল্যাট এবং বহরমপুরে মধুপুর এলাকায় ভাড়া বাড়িতে তল্লাশি শুরু করেছেন। পাশাপাশি ঝাড়গ্রামের একটি সরকারি আবাসনে হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। জানা গেছে, জেলার সংখ্যালঘু দপ্তরের এক প্রশাসনিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ইডির ছ’জন আধিকারিকের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ওই আধিকারিকের সরকারি আবাসনে। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় রয়েছে ওই আবাসন। ওই আবাসন ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যান। কিন্তু পুলিশ আধিকারিকদের আবাসনের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া তল্লাশি চলছে চুঁচুড়ার এক ব্যবসায়ীর বাড়িতেও। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সন্দীপ সাধুখাঁ। তাঁর একটি লজেন্স কারখানা রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া