শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রথম শ্রেণির পড়ুয়াকে খুনের অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে

Riya Patra | ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১১ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পরিবার ছেলের পড়াশোনার জন্য আবাসিক স্কুলে পাঠিয়েছিল। মাত্র ১০-১২ দিন হয়েছে। তার মাঝেই ছেলের নামে উঠল ওই আবাসিক স্কুলেরই অন্য পড়ুয়াকে খুনের অভিযোগ। ঘটনার সূত্রপাত গত সপ্তাহের সোমবার।  সোমবার বিকালে ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির শান্তিবনের আবাসিক প্রথম শ্রেণির সুদীপ মাহাতোকে মৃত অবস্থায় উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। আবাসিক স্কুলেরই একটি পুকুর পাড়ে পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুদীপকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথমে পুকুরে পড়ে মৃত্যুর কথা উঠে এলেও, পুলিশি তদন্তে উঠে আসে,ওই আবাসিক স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ূয়া এই খুনের ঘটনা ঘটিয়েছে। তদন্তে এই তথ্য উঠে আসায় রীতীমত হতবাক তদন্তকারী পুলিশ আধিকারিকরা। কী পেলেন তাঁরা তদন্তে? জানা যাচ্ছে ওই পড়ুয়া আবাসিক স্কুলে থাকতে ইচ্ছুক ছিল না। পরিবার থেকে দূরে এবং পড়াশোনার চাপ দুই মিলয়ে পড়ুয়ার মনে ছিল ছুটির পরিকল্পনা। সেই সময়েই তার মাথায় আসে এই বীভৎস পরিকল্পনা? তেমনটাই জানাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, স্কুলে পড়ুয়ার মৃত্যু হলে স্কুলে ছুটি দেওয়া হবে। সেও বাড়ি যেতে পারবে, পড়াশোনার চাপও থাকবে না, এই ভাবনা থেকেই এই পরিকল্পনা। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন অষ্টম শ্রেণির ওই পড়ুয়া রীতিমত পরিকল্পনা করে স্কুলের টিফিন বিরতিতে প্রথম শ্রেণির পড়ুয়াকে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় পুকুরের ধারে। সেখানেই বারবার আঘাত করে। কীভাবে সামনে এল অষ্টম শ্রেণির পড়ুয়া? জানা গিয়েছে সুদীপের মৃতুর দিন যে সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, ঠিক সেই সময়েই বেপাত্তা ছিল অষ্টম শ্রেণির পড়ুয়াও। একই সঙ্গে জানা গিয়েছে, ঘটনার দিন অভিযুক্তকে ওই পুকুর পাড় থেকে আসতে দেখা গিয়েছিল। সেখান থেকেই সন্দেহ এবং জিজ্ঞাসাবাদ শুরু তাকে। অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে আটক করেছে পুলিশ। তাকে প্রথমে শিমুলিয়া আনন্দ মঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে হাজির করা হয়। পরে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয়েছে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া