শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ১৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: ক্লাবের ক্রিকেট পিচ রক্ষণাবেক্ষণের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কিউরেটরের! ক্ষতিপূরনের দাবীতে মৃতদেহ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের সামনে রেখে বিক্ষোভ। ক্লাবের তরফে ক্ষতিপূরনের আশ্বাস দেওয়ার পর সব স্বাভাবিক হয়। মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পিচ কিউরেটরের কাজ করতেন অর্পন পাল(২৬)। তিনি সিএবির প্রশিক্ষণ প্রাপ্ত। গত দশ বছর ধরে তিনি ক্লাবের মাঠ, পিচ রক্ষণাবেক্ষণের কাজ করতেন। ওই ক্লাবের মাঠে নিয়মিত জেলার ক্রিকেট সহ সিএবির খেলা হয়। গত কয়েকদিনে বৃষ্টি হওয়ায় মাঠে জল জমে। শনিবার সকালে পাম্প চালিয়ে জল বের করা এবং পিচ প্রস্তুত কারার কাজ করছিলেন। পাম্প চালিয়ে জল বের করার সময় আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট হন। সেই সময় আরও একজন মাঠে কাজ করছিলেন। তিনি দেখতে পেয়ে ক্লাবে খবর দেন। সঙ্গে সঙ্গেই তাঁকে চন্দননগর হাসপাাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দেহ ময়না তদন্তের পর সন্ধা সারে ছটা নাগাদ ক্লাবের সামনে নিয়ে আসা হয়। মৃতের পরিবার এবং পাড়ার লোকজন ক্ষতিপূরনের দাবী তোলেন। দশ লক্ষ টাকা ক্ষতিপূরন দাবী করা হয়। পুলিশের মধ্যস্থতায় আলোচনা চলে। রাত দশটা পর্যন্ত কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। দীর্ঘ আলোচনার পড়ে অবশেষে সেই বিতর্কের অবসান হয় রবিবার। মৃত যুবকের প্রতিবেশী মিঠুন নন্দী বলেন, অর্পন মাঠের পিচ প্রস্তুত থেকে সব কাজ করত। ইলেকট্রিকের কাজ কোনও কাজ অর্পণ জানত না, তাও ওকে দিয়ে ইলেকট্রিকের কাজ করানো হয়েছিল। কাটা তার জলে পড়ে থাকায় তা থেকে শর্ট সার্কিট হয়ে যায়। ক্লাব সম্পাদক সঞ্জয় কর্মকার বলেন,অর্পন ক্লাবের মাঠের পিচ দেখাশোনা করত। ক্লাবের তরফে দাবী মেনে নেওয়া হয়েছে, এখন দু লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে অর্পণের বাবা মাকে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে দুজনের মেডিক্লেমও করে দেওয়া হবে।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার