শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Madhyamik Exam: মাধ্যমিক দিতে গিয়ে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

Riya Patra | ০২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ২২Riya Patra
মিল্টন সেন,হুগলি: টেস্ট পরীক্ষায় পাশ করতে না পেরে হাল ছাড়েনি। অন্য ছাত্রের এডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার চেষ্টা। হাতেনাতে ধরা পড়ল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে। উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেনীর টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। স্বাভাবিক কারণে তার এডমিট কার্ডও হয়নি। জানা গেছে, নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র। অথচ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিতে স্কুলে হাজির হয় সে। যে এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায়, তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। ফলে এডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের।এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপিঠে খবর দেওয়া হয়। বিষয়টি জানানো হয় পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও। এর পরেই ভদ্রকালী স্কুলে এসে আধিকারিকরা ছাত্রের সঙ্গে কথা বলেন। এডমিট কার্ড পরীক্ষা করে দেখে তা ভুয়ো বুঝতে পারেন। তার পর ছাত্রকে আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেছেন, ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। ওর এডমিট কার্ড আসল ছিলো না। স্বাভাবিক ভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা নয়। তাই ওকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানিয়েছেন,ওই ছাত্র টেস্টে পাশ করেনি। তাই ওকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া