রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বদলা নিতেই ছাত্রী খুন! ঘটনায় উত্তাল মালদা, অভিযুক্তর হয়ে দাঁড়ালেন না কোনও আইনজীবী

Riya Patra | ০১ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ৫৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: বদলা নিতেই নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ। মালদায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর খুনের ঘটনায় প্রাথমিকভাবে এটাই জানতে পেরেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত শ্রীকান্ত কেশরীকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে তাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে অভিযুক্তের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি বলে জানা গিয়েছে। 
গত ২৯ জানুয়ারি ইংলিশবাজার পুরসভার বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায় ওই নাবালিকা। খুঁজে না পেয়ে শেষপর্যন্ত স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকেরা। তদন্তে নেমে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ নাবালিকার খুড়তুতো এক দাদাকে আটক করে। ফুটেজে দেখা যায়, তার বাইকে চেপে ওই নাবালিকা যাচ্ছে। কিন্তু পুলিশি জেরায় ওই আত্মীয় একাধিকবার বিভ্রান্তিমূলক বয়ান দেয়। কিন্তু শেষপর্যন্ত জেরায় স্বীকার করে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, জেরায় অভিযুক্ত জানিয়েছে ধরা পড়লেও যাতে চিহ্নিত না করা যায় সেজন্যই খুনের পর নাবালিকার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সে অন্য জায়গায় ফেলে দেয়। বুধবার গভীর রাতে মালদা শহরের আম বাজার থেকে নাবালিকার দেহ এবং দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে মাথা উদ্ধার হয়। 
জানা গিয়েছে, এর আগে মৃতার বাবার সঙ্গে এক বচসায় জড়িয়ে পড়েছিল অভিযুক্ত যুবক। তাকে মারাও হয়েছিল বলে অভিযোগ। সেই বদলা নিতেই এই খুনের পরিকল্পনা করে সে। যদিও পুলিশের আরেকটি সূত্র জানায়, ওই যুবক গলায় ছুরি ধরে যখন ভয় দেখাচ্ছিল তখন নাবালিকা ছটফট করায় গলা কেটে যায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্ত। কারণ, তার উদ্দেশ্য ছিল গলায় ছুরি ধরার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে সে নাবালিকার পরিবারকে ভয় দেখাবে। কিন্তু নাবালিকার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়। শরীর এবং মাথা জঙ্গলে লুকিয়ে রাখে সে। 
বৃহস্পতিবার এই ঘটনার কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে চড়াও হওয়া ছাড়াও ঘরের জিনিসপত্র বাইরে বের করে এনে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "আমরা পুলিশের কাছে দাবি জানিয়েছি ঘটনার তদন্ত করে দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করতে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া