শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: ছিঁড়ল মুখ্যমন্ত্রীর ছবি-পোস্টার, অভিযোগের তীর কংগ্রেসের দিকে

Riya Patra | ০১ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক : বৃহস্পতিবার বহরমপুর শহরে রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা" প্রবেশ আগেই কংগ্রেসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন পোস্টার ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। 
বুধবার প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বহরমপুর শহরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহরমপুর শহরকে মুখ্যমন্ত্রীর পোস্টার, ব্যানার এবং হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। 
বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই দেখা যায় বহরমপুর শহরের গির্জার মোড় এলাকাতে মুখ্যমন্ত্রীর বেশ কিছু পোস্টার এবং হাফ গেট ভেঙে পড়ে রয়েছে এবং মমতা ব্যানার্জির ছবি ছিঁড়েছে দুষ্কৃতীরা। 
মুখ্যমন্ত্রী পোস্টার ছেঁড়ার দায়ভার সরাসরি কংগ্রেসের উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। তিনি বলেন, "গতকাল বহরমপুর শহরে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে প্রায় ৫০-৬০ হাজার মানুষ এসেছিলেন। তখন কোনও পোস্টার, ফ্লেক্স, ব্যানার নষ্ট হয়নি। কিন্তু রাহুল গান্ধীর যাত্রা বহরমপুর শহরে আসার আগে আজ সকালে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে।" 
তাঁর বক্তব্য, অধীর চৌধুরীর হাতে নির্বাচনের লড়াই করার মত কোনও ইস্যু নেই। গতকাল বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভাতে মানুষের উপস্থিতি দেখে অধীর চৌধুরী ভয় পেয়ে গেছেন। সেই কারণে তিনি দুষ্কৃতীদেরকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলছেন।" আরও বলেন, বহরমপুর পুরসভা এলাকায় রাহুল গান্ধীর পোস্টার, ফ্লেক্স, ব্যানার লাগানোর জন্য কংগ্রেসের তরফ থেকে প্রশাসনিক কোনও অনুমতি নেওয়া হয়নি এবং পুরসভাকে কোনও ট্যাক্স দেওয়া হয়নি। তবুও আমরা সৌজন্যের খাতিরে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও পোস্টার, ব্যানার নামিয়ে দিইনি। রাহুল গান্ধীর যাত্রাপথ যাতে মসৃন থাকে সেই সহযোগিতাও আমরা করছি। 
কিন্তু মুখ্যমন্ত্রী পোস্টার ছবি ছিঁড়ে কংগ্রেস যে অসৌজন্যের রাজনীতি করেছে তাতে বহরমপুর শহরের মানুষ ক্ষুব্ধ।"
যদিও কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া