বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ জানুয়ারী ২০২৪ ১৭ : ১২Rajat Bose
পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হওয়ার পর থেকে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস এবং গান্ধী পরিবারের সুসম্পর্কের কথা বারবার বলে আসছিলেন। যদিও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের জোট হচ্ছে না। এদিকে, এরই মধ্যে মঙ্গলবার জোট নিয়ে নিজের সুর নরম করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। বহরমপুরের তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে সে বিষয়ে অবহিত নই। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতও নই। বিজেপিকে হারাতে লড়বো। তৃণমূলকে হারিয়ে জিতেছি। কংগ্রেস যখন লড়তে বলবে তখন একইভাবে লড়াই করব।’ প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য মঙ্গলবার অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘অধীর চৌধুরি পাগলামো করছেন। উনি লোকসভায় কংগ্রেস দলনেতা। পাশাপাশি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। ওই কমিটির বাকি সদস্যরা মমতা ব্যানার্জির প্রতি যে সুরে কথা বলেন, অধীর চৌধুরী সেই একই সুরে কথা বলেন না। উনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন বহরমপুরে এসে লড়ার জন্য।’ অন্যদিকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচিতে রাহুল গান্ধীকে বহরমপুর স্টেডিয়াম না দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘কংগ্রেস দল চাইলে ১ ফেব্রুয়ারি রাতের পর বহরমপুর স্টেডিয়াম ব্যবহার করতে পারে।’ এদিকে,
অধীর চৌধুরী আজ ফের একবার অভিযোগ করেন রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় তাঁরা প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন না। অন্যদিকে রাহুল গান্ধী সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কু–মন্তব্যের জবাব দিতে গিয়ে অধীর বলেন, কুকুর ,ছাগল, বিড়াল কোথায় কি বলে বেড়ালো তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। দলের লোকেরা এ বিষয়ে মামলা করছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার