শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ জানুয়ারী ২০২৪ ১৫ : ৫৯Rajat Bose
মঙ্গলবার রায়গঞ্জের একটি প্রশাসনিক সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, তিনি যা কথা দেন তা রাখেন। এগিয়ে নিয়ে যান উন্নয়নকে। কিন্তু বিজেপি শুধু প্রতিশ্রুতিই দেয়। কথা রাখে না।
উত্তরবঙ্গে দুই দিনাজপুরে ২০১৯–এর লোকসভা নির্বাচনে বিজেপি জেলার দুটি আসনেই জয়লাভ করে। কিন্তু ২০২১–এর বিধানসভা নির্বাচনে জেলায় ফের ঘুরে দাঁড়ায় তৃণমূল। ২১–এর ফলাফলকে ধরে রেখে যাতে ২০২৪–এ ‘বাজিমাত’ করা যায় সেজন্য ইতিমধ্যেই সচেষ্ট হয়েছে তৃণমূল। জনসংযোগের লক্ষ্যে এদিন পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী। সেইসঙ্গে প্রশাসনিক সভার মঞ্চে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। অভিযোগ করে মমতা বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম সব বন্ধ। দোকান ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের পাশে থাকার প্রশ্নে তাঁর সরকার কতটা সক্রিয় তা বোঝাতে তৃণমূল নেত্রী বলেন, এই সভা থেকেই ২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই প্রাপকদের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক থেকে অন্যান্যরা আছেন বলে তিনি জানান।
এই জেলা–সহ গোটা রাজ্যে মহিলাদের আর্থিক উন্নয়নে তাঁর সরকারের ভূমিকা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২ কোটি মহিলা লক্ষ্ণীর ভান্ডার পাচ্ছেন। ১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলা লক্ষ্ণীর ভান্ডার পাবেন। একইসঙ্গে কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তার সংখ্যাও যে আরও বাড়তে চলেছে এদিন সেকথাও বলেন তিনি। জানিয়ে দেন নতুন করে ‘জলস্বপ্ন’ প্রকল্প হতে চলেছে। যেখানে প্রতিটি বাড়িতেই পৌঁছে যাবে পানীয় জল। পানীয় জলের প্রসঙ্গে মমতার অভিযোগ, এর ৭৫ ভাগ কাজই রাজ্য সরকার করে। নাম কেনে কেন্দ্র। এই প্রসঙ্গেই কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে বলেন কীভাবে ১০০ দিনের কাজ–সহ রাস্তা বা আবাসন তৈরির টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এদিনও তাঁর দাবি, বাংলায় তিনি এনআরসি চালু হতে দেবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার