শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাধ্যমিক পরীক্ষার সময় কুম্ভ মেলা! অনুমোদন দিল না প্রশাসন

Riya Patra | ২৮ জানুয়ারী ২০২৪ ২১ : ৩৬Riya Patra

মিল্টন সেন,হুগলি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ত্রিবেনী কুম্ভ মেলা! অনুমোদন দিল না জেলা প্রশাসন। আর তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে চলুক কুম্ভ মেলা, অজুহাত দেখিয়ে মেলা বন্ধ করার অদ্ভুত অভিযোগ বিজেপির। পরীক্ষার জন্য প্রশাসন ব্যাবস্থা নিয়েছে, এটা নিয়ে রাজনীতি অবাঞ্ছিত। অন্যদিকে বিজেপির অভিযোগ, মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। সব বিষয় নিয়ে রাজনীতি করাটা বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে। গত দু" বছর ধরে হুগলির ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেছে। বিশেষ করে পূণ্য স্নান করতে ভিড় উপচে পড়েছে ত্রিবেণী গঙ্গার ঘাটে। এবছর সেই কুম্ভ মেলার প্রস্তুতি শুরু হয়েছিল। দিন ধার্য করা হয়েছিল ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারী। মেলার দিন ধার্য করেছিল কুম্ভমেলা পরিচালন সমিতি। আগামী ১৩ তারিখ ছিল শাহি স্নান। কিন্তু ওই একই সময় মাধ্যমিক পরীক্ষা চলবে। স্বাভাবিক কারণেই তাই জেলা প্রশাসনের তরফে মেলার অনুমতি দেওয়া হয় নি। রবিবার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা মেলা কমিটি, শিবপুর ক্লাব,বাঁশবেড়িয়া পুরসভা, দমকল, স্বাস্থ্য এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে জেলা প্রশাসনের তরফে মেলা পরিচালন সমিতিকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ওই সময় মাধ্যমিক পরীক্ষা চলবে, তাই কোনও ভাবেই মেলার অনুমতি দেওয়া যাবে না। মহকুমা শাসক জানান, কুম্ভ মেলা গত দু বছর হয়েছে। কিন্তু অনেক দিন আগে যে এই মেলা ওখানে হত, তার কোনও পূর্বের ইতিহাস নেই। সর্বোপরি মাধ্যমিক পরীক্ষা চলবে এই সময়। নিরাপত্তা, দমকল থেকে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হতে পারে, তাই মেলার কোনও অনুমতি দেওয়া হয়নি। যে মাঠে মেলা বসে সেই শিবপুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত দুবছর জোর করে এই মেলা জোরকরে তাঁদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ক্লাবের তরফে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করা হয়নি। ক্লাবের তরফে মহকুমা শাসককে জানিয়ে দেওয়া হয়েছে মেলা অন্যত্র হোক।
বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জি বলেছেন, মাধ্যমিকের সময়ে কুম্ভমেলা হওয়ার কথা ছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবার কুম্ভমেলা স্থগিত রাখা হল। সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু বছর আগে ত্রিবেনীতে শুরু হয় কুম্ভমেলা। যাকে মেলার উদ্যোক্তারা মিনি কুম্ভ বলে আখ্যা দিয়েছিলেন। উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেনী সঙ্গমে এলাহাবাদে বারো বছর অন্তর হয় কুম্ভমেলা। ত্রিবেনীতেও রয়েছে সেই তিন নদীর সঙ্গম। তাই ত্রিবেনীও এক পবিত্র জায়গা সাধু-সন্তদের কাছে। কিন্তু হঠাৎ করে ত্রিবেনীতে কুম্ভ কেন? মেলা পরিচালনা করেন যারা তারা মনে করেন পায়ে হেঁটে কুম্ভমেলায় যাওয়ার সময় অনেক সাধু ত্রিবেনী সঙ্গমে বিশ্রাম করতেন। স্নান করে পুজো পাঠ হোম যজ্ঞ করতেন তাই ত্রিবেনী হয়ে উঠত মিনি কুম্ভ। বাঁশবেড়িয়া ত্রিবেনী অঞ্চল জুড়ে রয়েছে বেশ কয়েকটি স্কুল। সেখানে মাধ্যমিক পরীক্ষা হয়। গত দুবছর কুম্ভমেলাকে কেন্দ্রীয় করে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তাই জেলা প্রশাসনের তরফে পরীক্ষার সময় এই মেলার অনুমতি দেওয়া হয়নি। যদিও মাধ্যমিক পরীক্ষা নাকি অজুহাত মনে করছেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি মনে করছেন ত্রিবেণী কুম্ভমেলার সঙ্গে অনেক বিজেপি নেতৃত্ব যুক্ত। গতবার মেলায় সুকান্ত মজুমদার এসেছিলেন। সামনেই লোকসভা ভোট। তার আগে ভয় পেয়ে এই মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তার কাছে মাধ্যমিক পরীক্ষাটা অজুহাত ছারা আর কিছু না। পাল্টা জবাব দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেছেন, সব বিষয় নিয়ে রাজনীতি করা চলে না। ওই এলাকায় একাধিক স্কুল রয়েছে। তখন মাধ্যমিক পরীক্ষা চলবে। মেলার কারণে বহিরাগত বহু মানুষের সমাগম হয়, ফলে পরীক্ষার্থীদের সমস্যা হবে এটা স্বাভাবিক। তাই সবদিক ভেবে প্রশাসন আইনানুগ ব্যাবস্থা নিয়েছে।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া