রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন

Riya Patra | ২৮ জানুয়ারী ২০২৪ ১৯ : ১৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার সুতি-১ ব্লক প্রশাসন এবং সুতি থানার পুলিশ এক নাবালিকার বিয়ে বন্ধ করল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকার অমতে তার পরিবারের লোকজন বিয়ে দিচ্ছিল বলে অভিযোগ। নাবালিকার বিয়ের প্রস্তুতির খবর পেয়ে রবিবার দুপুরে সুতির আহিরণ হাসপাতাল পাড়াতে পৌঁছে যান সুতি -১ ব্লকের বিডিও অরূপ সাহা এবং সুতি থানার পুলিশ আধিকারিকেরা। জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরকে বিয়ে বাড়িতে দেখে হতচকিত হয়ে পড়েন মেয়ের বাড়ির লোকেরা।  
প্রাথমিকভাবে তারা এই বিয়ে বন্ধ করতে রাজি ছিলেন না। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নাবালিকার বিয়ে দেওয়া হলে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে। এরপরই মেয়ের পরিবার বিয়ে বন্ধ করতে রাজি হয়। প্রশাসনের আধিকারিকদের তারা লিখিত মুচলেকা দিয়েছে মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগে তার বিয়ে দেবেন না। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বছর ষোলোর ওই নাবালিকা রঘুনাথগঞ্জের একটি স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া। আগামী ২ ফেব্রুয়ারি থেকে তার মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু তার আগে বুধবার রঘুনাথগঞ্জের রাণীনগরের এক যুবকের সাথে ওই নাবালিকার বিয়ে ঠিক করে বসেন তার পরিবারের সদস্যরা। 
সুতি -১ ব্লকের বিডিও অরূপ সাহা বলেন, পুলিশ প্রশাসন যাতে নাবালিকার বিয়ে সম্পর্কে কিছু জানতে না পারেন সে কারণে রঘুনাথগঞ্জ-১ ব্লকের মির্জাপুরের বাসিন্দা ওই নাবালিকার পরিবার তাকে নিয়ে দিন কয়েক আগে আহিরণ-এ দিলীপ মন্ডল নামে এক আত্মীয়র বাড়িতে এসে ওঠেন। দিলীপবাবুর বাড়িতে বিয়ের প্যান্ডেল তৈরি করে ওই নাবালিকার বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আগামী বুধবার ওই নাবালিকার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল।
তিনি বলেন,"প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই নাবালিকার মা মারা গেছেন এবং তার বাবা মানসিক বিকারগ্রস্ত। ওই নাবালিকা তার ঠাকুমার কাছে মানুষ হচ্ছে। ওই মেয়েটির বয়স ১৮ বছর না হলেও তার পরিবার একজন "ভাল পাত্র" পেয়ে যাওয়াতে বিয়ে ঠিক করেছিল বলে আমাদেরকে জানিয়েছে।" 
বিডিও বলেন, "আজ আমরা দিলীপ মন্ডলের বাড়িতে গিয়ে বিয়ে ওই বিয়ে বন্ধ করেছি এবং তাকে বলা হয়েছে বিয়ের প্যান্ডেল খুলে ফেলার জন্য। ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফ থেকে বিয়ে বন্ধ করার বিষয়ে আমাদেরকে একটি লিখিত মুচলেকা দেওয়া হয়েছে। ওই নাবালিকা যদি পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলে তাকে প্রশাসনের তরফ থেকে যাবতীয় সাহায্য করা হবে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া