শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Jalpaiguri: নাড়ুর লোভে বাড়ির দেওয়াল ভেঙে রান্নাঘরে হাতি, শোরগোল বানারহাটে

Pallabi Ghosh | ২৭ জানুয়ারী ২০২৪ ২২ : ১০Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: নাড়ুর লোভে রান্নাঘরে ঢুকে পড়ল হাতি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বানারহাট আদর্শপল্লী ২ নম্বর কলনীতে। জানা গিয়েছে আজ রাতে মোরাঘাট জঙ্গল থেকে বেড়িয়ে ১৭ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে হাতির একটি দল বানারহাট কলনীর কাছাকাছি চলে আসে। এর পরই এই দলের একটি হাতি কলনীতে চলে আসে। হাতির হামলায় দীপা দাসের বাড়ির উঁচু পিলারে লাগানো জলের ট্যাঙ্কটিও ভেঙে যায়। সেই সময় ননীগোপাল মহন্তের বাড়িতে নাড়ু বানানো হচ্ছিল। নারকেলে গুড়ের পাক দেওয়ার গন্ধ চারিদিকে ম-ম করছে। সম্ভবত হাতিটি এই গন্ধেই রান্নাঘরের দেওয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরের দেওয়াল ভাঙতে দেখে বাড়ির সকলে হতভম্ব হয়ে পড়েন। তা্রা প্রাণ হাতে নিয়ে পালান। হাতিটি ঘরে ঢুকে সেখানে রাখা চাল ও আনাজপাতি সাবাড় করে। গ্যাসের উপর চাপানো গরম কড়াইয়ে তখনও ছিল নাড়ু তৈরির সামগ্রী। হাতিটি সেটি চেখে দেখেছে কি না তা জানা না গেলেও - ঘরে ঢুকে পড়ার পর মিনিট পনেরো সে ছোট্ট ঘরটির ভেতরেই আটকে থাকে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা হাতিটিকে তাড়িয়ে আবার জঙ্গলে ফেরান। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বানারহাট থানার পুলিশ কর্মীরা ও গোয়েন্দা বিভাগের আধিকারিকেরাও ঘটনাস্থলে আসেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে চা বাগান সংলগ্ন এলাকায় পর্যাপ্ত জোরাল আলো লাগানোর আবেদন জানান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তেরা আবেদন জানালে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া