শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: সম্পর্ক নেই কংগ্রেসের সঙ্গে, দলনেত্রীর বার্তার পর মুর্শিদাবাদে জোর কদমে দেওয়াল দখলের কাজ শুরু তৃণমূলের

Riya Patra | ২৪ জানুয়ারী ২০২৪ ১৬ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বুধবার সরাসরি একথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর তার পরই মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূলের হয়ে দেওয়াল দখলের কাজে জোর কদমে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময়ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জেলার নেতাদের মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে একলা লড়ার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি সুভাষ লালা বলেন,"দলনেত্রীর নির্দেশের পর ইতিমধ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পুরোদমে নির্বাচনী প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮৫ টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটির বুথ ধরে দেওয়াল দখলের কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। আজও লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তে দেওয়াল দখলের কাজ চলছে।"  তিনি বলেন, "ইতিমধ্যেই জঙ্গিপুর এবং সুতি বিধানসভা কেন্দ্রে দেওয়াল দখলের কাজ বেশ কিছুটা এগিয়ে গেছে। এর পাশাপাশি লালগোলা এবং খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলের কর্মীদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতির আসন ভিত্তিক "কনভেনশন" করা হচ্ছে। নবগ্রাম বিধানসভা কেন্দ্রে বুথ কর্মী সম্মেলনের পর অঞ্চল কর্মী সম্মেলনের কাজ চলছে।"  উল্লেখ্য, বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি জানিয়ে দেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনিও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা" আসছে , অথচ ইন্ডিয়া জোটের সঙ্গী হিসেবে তাঁকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।  তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনে ভোট প্রস্তুতি খতিয়ে দেখার জন্য ২৮ জানুয়ারি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ খলিলুর রহমান সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধায়ক এবং ব্লক সভাপতিদেরকে নিয়ে দলীয় কার্যালয় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া