মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | CARNIVAL : জেলায় জেলায় কার্নিভালের আমেজ

Sumit | ২৬ অক্টোবর ২০২৩ ১৭ : ৫৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : একদিকে যখন কলকাতার রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। ঠিক তার আগের দিন বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে কার্নিভাল যেন এক অন্য মাত্রা পেল। পুজো শুরুর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল হবে। সেইমত রাজ্যের উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই কার্নিভালের আয়োজন করা হয়। কার্নিভালকে ঘিরে এদিন হাওড়া জুড়ে ছিল আনন্দের ছোঁয়া। হাওড়া ফোরশোর রোডে কার্নিভালে অংশ নেয় বেশ কয়েকটি পুজো কমিটি।দায়িত্বে ছিলেন হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর অলকানন্দা ভাওয়াল জানান, কার্নিভালের পাশাপাশি বিসর্জনও এদিন হবে। তাই আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ট্রাফিকের বিভিন্ন জায়গায় ব্যবস্থা ছিল। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও ছিল। গঙ্গায় ছিল ডিএমজি গ্রুপ। কার্নিভালের শোভাযাত্রা প্রথমে বার্ন মোড়ে আসে। সেখান থেকে শুরু করে রামকৃষ্ণপুর ঘাটে শোভাযাত্রা যায়।পাশাপাশি শারদ সন্মান এবং এসডিএসএলে'র পুরষ্কারপ্রাপ্ত পুজো কমিটিগুলোও এই কার্নিভালে অংশগ্রহণ করে।বারুইপুর টংতলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পুজোর কার্নিভাল, এই উপলক্ষ্যে টংতলায় ছিল সাজ সাজ রব। প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক সহ বারুইপুর মহকুমা শাসক ও বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা। বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, জয়নগরের পুজো কমিটিগুলি এদিনের কার্নিভালে অংশ নেয়। অন্যদিকে দুর্গাপুরের কার্নিভ্যালে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, বিধায়ক মদন মিত্রও এদিন দুর্গাপুরের কার্নিভালে অংশগ্রহণ করেন। উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই কার্নিভালের আনন্দে মাতোয়ারা ছিল গোটা রাজ্য। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া, দুই দিনাজপুর, পাহাড়েও ছিল কার্নিভালের আমেজ। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করার পর থেকেই পুজোর কার্নিভাল যেন এক অন্য মাত্রা পেয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্তে পুজোর কার্নিভালের দায়িত্বে দেখা গিয়েছে বিভিন্ন নেতা-মন্ত্রীদের। বাংলার দুর্গাপুজো যে বিশ্বের দরবারে ফের নিজের গরিমার ছটায় উদ্ভাসিত তা এদিন জেলার কার্নিভালেই স্পষ্ট।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া