শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৯ অক্টোবর ২০২৫ ২০ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের প্রকোপ। বুধবার সকাল থেকেই শুরু হওয়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় চন্দননগর ও তার আশপাশের এলাকায় প্রভাব পড়েছে। গতকাল বিকেলের দিকে দমকা হাওয়ার ফলে মানকুন্ডু কানাইলাল পল্লীর বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপটি আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হন দর্শনার্থীরা। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগর পুলিশ কমিশনারসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন।
বুধবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি শুরু হতেই চন্দননগরের বিভিন্ন তোরণ, আলোর স্ট্রাকচারে প্রভাব পড়ে। বৃষ্টির জেরে চন্দননগরের একাধিক লাইটের স্ট্রাকচারের বাঁধন আলগা হয়ে পড়তে দেখা যায়। ফলে আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে কমিটির উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে আলোক সজ্জা খুলে ফেলেন, যাতে দর্শনার্থী ও পথচারীদের কোনও ধরনের দুর্ঘটনার কবলে পড়তে না হয়। ঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য খুলে ফেলা হচ্ছে উঁচু উঁচু লাইটের গেট। চন্দননগর শহরের জগদ্ধাত্রী পূজার প্রত্যেকটি বারোয়ারি তাদের লাইটের গেট খুলতে ব্যস্ত, বেলা গড়াতেই চোখে পড়েছে তা।
আরও পড়ুন: 'জাস্টিস ফর প্রদীপ কর', আগরপাড়ায় অভিষেকের গলায় নয়া স্লোগান! কাল মিছিল
এই প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার সকাল থেকেই মান্থার প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে হুগলি জেলা জুড়ে। বৃষ্টির আগে মাঝে মাঝেই আসছে দমকা ঝড়ো হাওয়া। সেই দমকা হাওয়াতেই ভেঙে পড়েছে নোনা তলা বারোয়ারির লাইটের ওভারহেড গেট। যদিও তাতে কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিগত কয়েকদিনের যে ঘটনা তার থেকে শিক্ষা নিয়েই চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটি গুলি সিদ্ধান্ত গ্রহন করেছেন তারা উঁচু উঁচু লাইটের গেটগুলিকে খুলে রাখবে।

পুলিশ সূত্রে খবর, ইতি মধ্যেই ১৮০ টি পুজো কমিটিকে পুলিশের তরফ থেকে নির্দেশ জানানো হয়েছে যাতে দুর্যোগ মোকাবিলার জন্য তারা উঁচু আলোকসজ্জা গুলিকে নামিয়ে নেয়। এবং বাকি যা আলোকসজ্জা রয়েছে সেগুলির স্বাস্থ্য যাতে ভালো করে পরীক্ষা করা হয়।
অন্যদিকে, বুধবারেই সকালেই সামনে এসেছে অপর এক দুর্ঘটনা প্রসঙ্গ। ঠিক বৃষ্টি নামার আগে চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মন্ডপের সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। অষ্টমীর সকাল। চুঁচুড়ার মতিঝিলের দম্পতি তরুণ কান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কলুপুকুর পুজো মণ্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দু'জনেই রাস্তায় পড়ে যান। বাইকের পিছনে বসে ছিলেন শিবানী দাস(৫২)। তিনি রাস্তায় পড়তেই তাঁর উপর দিয়ে লরি চলে যায়। স্থানীয়রা ছুটে যান। ততক্ষণে ঘটে গিয়েছে মারাত্মক বিপদ। পুলিশ লরি এবং চালককে আটক করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার