মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৯ অক্টোবর ২০২৫ ১৫ : ১৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নদীতে ঝাঁপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার! দেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের উপকন্ঠে কাঁসাই (কংসাবতী) নদী থেকে। স্থানীয়দের সহযোগিতায় রেল পুলিশ ও জেলা পুলিশের তরফে যৌথভাবে দেহ উদ্ধার করা হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য শহরের উপকন্ঠে নদী তীরবর্তী কাঁসাই হল্ট এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে (৫টা ৫০মিনিটে) হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সোহম পাত্র। সঙ্গে ছিলেন তাঁর মা। রাত্রি সাড়ে ৮টা নাগাদ ট্রেন যখন মেদিনীপুর স্টেশনে ঢোকার ঠিক আগে কাঁসাই হল্টের কাছে পৌঁছয়, সেইসময়ই সোহমের মা শৌচালয়ে যান। আর সেই ফাঁকেই চলন্ত ট্রেন থেকে নদীতে ঝাঁপ দেন সোহম। যদিও, কামরার অন্যান্য যাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি! কয়েক মিনিটের মধ্যেই ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকে। এদিকে, শৌচালয় থেকে বেরিয়ে ছেলেকে খুঁজে না পেয়ে, অন্যান্য যাত্রী-সহ টিকিট পরীক্ষককে বিষয়টি জানান সোহমের মা। মেদিনীপুর স্টেশনে পৌঁছনোর পর রেল পুলিশকেও জানানো হয় বিষয়টি। সেইসময়ই দুর্ঘটনার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয় সকলেই। রাতেই রেল পুলিশের তরফে নদীতে খোঁজাখুজি শুরু হয়। তবে, দেহ মেলেনি। বুধবার সকালে কাঁসাই হল্ট এলাকায় রেল ওভারব্রিজের ঠিক নিচেই দেহ ভেসে উঠতে দেখেন রেল পুলিশের লোকজন। খবর দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকেও। ঘটনাস্থলে পৌঁছয় গুড়গুড়িপাল থানা ও খড়গপুর টাউন থানার অধীন সাদাতপুর ফাঁড়ির পুলিশ। ওই এলাকাটি সাদাতপুর ফাঁড়ির অধীনে বলেই জানা গিয়েছে। রেল পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বুধবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ দেহ উদ্ধার হয়। কান্নায় ভেঙে পড়েছেন সোহমের মা-সহ পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ডায়েরিতে জড়ানো হাতে লেখা ‘এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী’, আগরপাড়ার প্রৌঢ়ের করুণ জবানী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২০-র সোহম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিটেক প্রিন্টিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া। বাড়ি বাঁকুড়া শহরের ১৫নং ওয়ার্ডে। মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যরা মেদিনীপুরে পৌঁছেছেন। মেদিনীপুর শহরে সোহমের মামাবাড়ি বলেও জানা গিয়েছে। ঘটনা ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মানসিক অবসাদ থেকেই মেধাবী ওই পড়ুয়া এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দেহ উদ্ধার হয়েছে। খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার