মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৯ অক্টোবর ২০২৫ ১০ : ৩৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। উপকূল ছাড়িয়ে সে রাজ্যের ভিতরেও প্রবেশ করেছে। এই ভারী বৃষ্টির ফলে পাকা ধান নষ্টের আশঙ্কা রয়েছে। বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
প্রশাসনের তরফে প্রতিটি মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বৃষ্টির জেরে নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। অকাল বৃষ্টিতে মাথায় হাত ধান চাষীদের। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় বোরো ধান ব্যাপক ক্ষতি। জমিতেই নষ্ট হলো কয়েকশো বিঘার ফসল।
দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার সাগর, নামখানা, পাথর প্রতিমা, গোসাবা, ক্যানিং জয়নগর, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় এই সময় বোরো ধান চাষ করেন কৃষকেরা। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে, ঝোড়ো হওয়ার ফলে ধান গাছ শুয়ে পড়েছে মাঠে। অতিবৃষ্টির ফলে ধান গাছের গোড়াতে জমতে শুরু করেছে জল। আর এই জমা জলের কারণে মাঠে নষ্ট হবে ফসল, এমনটাই আশঙ্কা এলাকাবাসীদের।
ঘূর্ণিঝড়ের ফলে উপকূল তীরবর্তী এলাকায় মাটির নদী বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা প্লাবিত হওয়ার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষেরা। এ বিষয়ে সাগরদ্বীপের বাসিন্দা তরুণ মাইতি জানান, 'ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে আমাদের এই এলাকায়। অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ। এবং আমাদের দুশ্চিন্তার অন্যতম কারণ মাটির নদী বাঁধ। সমুদ্র যদি উত্তাল হয়ে যায় তাহলে মাটির নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে। নদী কিংবা সমুদ্রে নোনা জল ঢুকতে পারে। গ্রামের মধ্যে নষ্ট হবে ফসল।'
ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মৎস্যজীবীদের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীরা উপকূলে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, 'সরকারের কাছে আমাদের অনুরোধ ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবীদের পাশে দাঁড়াক রাজ্য সরকার।' এ বিষয়ে এক কৃষক অরবিন্দু মণ্ডল জানান, 'ধান গাছের প্রচুর ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হয়েছে। ধান গাছের গোঁড়াতে জমা জল থাকার কারণে নষ্ট হয়েছে ফসল। কী হবে বুঝতে পারছি না।'
এ বিষয়ে এক কৃষক সরজ গুহ তিনি জানান, 'অকাল বৃষ্টির কারণে সমস্ত ধান গাছ মাঠে শুয়ে পড়েছে। সেই ধান আমরা আর পাব না। মাঠেই নষ্ট হল ফসল। ধানের পাশাপাশি সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই অকাল বৃষ্টির কারণে সবজি গাছের গোরাতে জমা জলের কারণে বিভিন্ন রকমের সবজির গাছ নষ্ট হয়ে গিয়েছে। কী হবে বুঝে উঠতে পারছি না।'
দিঘা, তাজপুর ও মন্দারমণি সহ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই চলছে প্রশাসনের মাইকিং। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি ঘাটে দড়ি বেঁধে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি ঘাটে ব্যারিকেড বসানো হয়েছে। সমুদ্রের জল ফুঁসছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরবর্তী অঞ্চলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই চার জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামিকাল বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় হলুদ সর্তকতাও রয়েছে। আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে যাবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার