শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Mamata Banerjee: রাজ্যে কংগ্রেসের সঙ্গে 'জোট' হচ্ছে না, মুর্শিদাবাদ নেতৃত্বকে বার্তা মমতার

Kaushik Roy | ১৯ জানুয়ারী ২০২৪ ১৯ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও জোট হচ্ছে না বলে মুর্শিদাবাদ নেতৃত্বকে আজ জানিয়ে দিলেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজ্যের ৪২ টি আসনেই তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে বলে সূত্রের খবর। বৈঠকে নেত্রী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে "ইন্ডিয়া" জোটের শরিক হবে। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে শুক্রবার মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মন্ত্রী ফিরহাদ হাকিম মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতাদের সঙ্গে দু"ঘণ্টার বেশি সময় বৈঠক করেন। আজকের বৈঠকে মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সদস্য এবং দলের সংগঠনের বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়ক বলেন, "আজ দলের নেতা নেত্রীদের সঙ্গে পরিচয় পর্ব সেরে দলনেত্রী নিজের বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে ৪২ টি আসনেই তৃণমূল প্রার্থী দেবে। তিনি সেই মত সকলকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।



তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস "ইন্ডিয়া" জোটের শরিক থাকবে। এদিনের বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন,"অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দু"জনেই স্পষ্ট করে দিয়েছেন, জেলাতে সমস্ত নেতাদের সকলকে একসাথে নিয়ে চলতে হবে। সূত্রের খবর, বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখাও ঠিক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের হাতেই যে পশ্চিমবঙ্গ সুরক্ষিত এবং কেন্দ্রের কাছে বাংলার বকেয়া যাবতীয় টাকা যে একমাত্র তৃণমূলই আদায় করে আনতে পারে তা মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার করার জন্য। সূত্রের খবর, বৈঠক চলাকালীন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দলের কিছু সিদ্ধান্ত নিয়ে তাঁর ক্ষোভের কথা জানাতে ওঠেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কড়া ভাষায় তাঁকে "সমঝে" দেন। হুমায়ুন কবীরকে নির্দেশ দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্ব যা নির্দেশ দেবে তাঁকে তা পালন করতে হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া