মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৫ অক্টোবর ২০২৫ ১৬ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ভূপালের সঙ্গে জড়িয়ে গেল এরাজ্যের মালদার নাম। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু কিশোর ও তরুণ। মালদা জেলার এরকম আট কিশোর ও তরুণের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারানোর পথে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার চক্ষু চিকিৎসকরা।
জানা গিয়েছে, মালদার এক বিশিষ্ট চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে এই দুর্ঘটনায় আহত দু'জনের চিকিৎসা চলছে। শুক্রবার মালদা শহরের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর ১৩-র কিশোর আকাশ বিশ্বাস। তার বাড়ি গাজোলের এক প্রত্যন্ত গ্রামে। কার্বাইড গান-এর বিস্ফোরণে তার চোখে আঘাত লেগেছে বলে জানিয়েছে সে। বছর ২০-র আরেক তরুণ এসেছিল চোখের চিকিৎসা করাতে। তাকে পরীক্ষার পর কীভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলে ওই তরুণ জানায়, তাদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিল। তাতে আগুন ধরে যায়। এরপর আগুন নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে। ভুলবশত সেই হাত চোখে লাগে। তারপর থেকেই সমস্যা বেড়ে যায়। এখন চোখে ঝাপসা দেখছে।
আরও পড়ুন: মৃত বোনের স্মৃতিতে ২৬ বছর ধরে মুখে ফলের বীজ নিয়ে ঘুরছেন দাদা! ভাইফোঁটার প্রতিশ্রুতি আজও অটুট
মালদা শহরের আরও এক চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান, ''ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। তার জেরেই বিস্ফোরণ ঘটছে। আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।" জানা গিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত এরকম ৮ জনের সন্ধান পাওয়া গিয়েছে যাদের চোখ এই কার্বাইড গান-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত।
উল্লেখ্য, আনন্দের উৎসব দীপাবলিতে এবছর দুঃখ নিয়ে এসেছে এই কার্বাইড গান বা দেশি খেলনা বন্দুক। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই এর প্রভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে ৩২০ জন। ঘটনার পর নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই এই বাজি নিষিদ্ধ করেছে। চিকিৎসকদের মতে, যাদের দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে পুরোপুরিভাবে দৃষ্টিশক্তির জন্য মাস ছয়েকের মতো লাগতে পারে। এই ধরনের দেশি বন্দুক ইউটিউব দেখে অনেকেই তৈরি করেছে বলে জানা গিয়েছে। উপকরণ জোগাড় করে বেশ কিছু লোক এই বন্দুক তৈরি করে হয় নিজে ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অথবা শিশু বা প্রিয়জনের হাতে তুলে দিয়ে তাদের বিপদে ফেলেছেন। চক্ষু বিশেষজ্ঞরা এবিষয়ে সতর্ক করেছেন অভিভাবকদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার