বুধবার ২২ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়! কবে থেকে ফের বৃষ্টিতে ভাসবে বাংলা, রইল আপডেট

সুমিত চক্রবর্তী | ২৪ অক্টোবর ২০২৫ ১৭ : ৩১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর বৃহস্পতিবার যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার প্রভাবে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। গত তিন ঘণ্টায় এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরছে। 
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপ শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও ঘনীভূত হবে। ২৬ অক্টোবর এটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং ২৭ অক্টোবর সকালে এটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় তৈরি করতে পারে।


২৪ এবং ২৫ অক্টোবর এই দুই দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা নেই। ২৬ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আশঙ্কা নেই।


২৭ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: সমুদ্রযাত্রার ভেলা তৈরিতে বিপ্লব এসেছিল ৪০ হাজার বছর আগে, চোখ কপালে উঠল বিজ্ঞানীদের


২৮ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এক বা দুই স্থানে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।


২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল অঞ্চলে বাতাসের গতি বেড়ে ৪০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।


৩০ অক্টোবর এই দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রা না করার পরামর্শ দিয়েছে। ছোট ট্রলারগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ অক্টোবরের পর থেকে আবহাওয়ার অবস্থার উপর নজর রাখা হবে, কারণ নিম্নচাপটি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া