বুধবার ২২ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৪ অক্টোবর ২০২৫ ০৯ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো, বাইফোঁটা মিটতেই ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টি হবে না। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা সপ্তাহান্তে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি আন্দামান সাগরেও আরেকটি নিম্নচাপের ইঙ্গিত মিলেছে। এই দু'টির প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর, ২০২৫) দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে শনিবার থেকে বদলাবে আবহাওয়া। আগামীকাল (২৫ অক্টোবর, ২০২৫) রাজ্যের উপকূসবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিনে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন- ভাই-দুজের দিনই আশা ভঙ্গ লালডি বহেনা'দের! কথার খেলাপ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, মিলল না উৎসব বোনাস
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং, এই দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও কিছু জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
কলকাতার আবহাওয়া: প্রধানত পরিচ্ছন্ন আকাশ। মহানগরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ ও সর্বনিম্ন ৪৪ শতাংশ।
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল সাড়ে ছয়'টা পর্যন্ত বৃষ্টিপাত হয়নি।
কবে আসবে শীত? অক্টোবরের শেষ থেকে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সাধারণত রাজ্যে শীতের আমেজ দেখা যায়। তবে এবার শীতের আগমন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার