বুধবার ২২ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাজি ফাটানো নিয়ে মহিলা ও শিশুকে মারধরের অভিযোগ, বদল করা হল কোচবিহারের পুলিশ সুপারকে

রজিত দাস | ২৩ অক্টোবর ২০২৫ ২১ : ১৩Rajit Das

মনিরুল হক, কোচবিহার: দীপাবলির রাতের ঘটনাকে কেন্দ্র করে অবশেষে বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। বাজি ফাটানোর জেরে স্থানীয় বাসিন্দাদের মারধরের অভিযোগ ওঠার পর বদলি করে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সন্দীপ কাররা।

ঘটনাটি ঘটে দীপাবলির রাতে প্রায় সাড়ে বারোটার সময়। অভিযোগ, পুলিশ সুপারের সরকারি বাংলোর পাশের এলাকায় কিছু শিশু ও মহিলা বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় হঠাৎই হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি ও মাথায় কাপড়ের ফেট্টি পরে হাতে লাঠি নিয়ে হাজির হন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এরপর স্থানীয় কয়েকজন মহিলা ও শিশুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় আরও কয়েকজন পুলিশকর্মীও উপস্থিত ছিলেন এবং তাঁরাও আক্রান্তদের মারধর করেন।

এই ঘটনার পর থেকেই কোচবিহার জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিরোধী দল এই ঘটনার তীব্র নিন্দা করে আন্দোলনে নামে এবং পুলিশের ভূমিকার তদন্ত দাবি করে। শহরের বিভিন্ন এলাকায় পথ অবরোধ ও প্রতিবাদ মিছিল হয়। পুলিশ সুপারের বাংলোর সামনেও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় অতিরিক্ত বাহিনী। বিক্ষোভকারীরা আইন ভঙ্গ করেছেন সেই অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আইনজীবী মল্লিকা কার্জি-সহ তিনজন মহিলা জামিন পেলেও, বাকি পাঁচজনকে দু'দিনের পুলিশ হেফাজত ও তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, অভিযুক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সন্ধে থেকেই একটানা বাজি ফাটানো হচ্ছিল। এমনকী আমার বাংলোর ভেতরেও বাজি ছুড়ে মারা হচ্ছিল। নিরাপত্তারক্ষীরা বার বার বারণ করলেও কেউ তা মানেনি। আমি শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম।”

তবে তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলি। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পুলিশ সুপারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন অনেকে। অবশেষে সরকারের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হল কোচবিহার থেকে।

নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সন্দীপ কাররা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনি দ্রুত কোচবিহারে এসে দায়িত্ব গ্রহণ করবেন। তবে মারধরের অভিযোগ ঘিরে তদন্তের দাবি এখনও অব্যাহত।

আরও পড়ুন- আদালতের অনুমতি ছাড়া নবালকের সম্পত্তি বিক্রি অভিভাবকের, ১৮ বছর বয়স হলেই তা ফেরানো সম্ভব: সুপ্রিম কোর্ট


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া