বুধবার ২২ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সম্প্রীতির ভাইফোঁটা, মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে হিন্দু ও মুসলিম ভাইবোনরা একসঙ্গে মেতে উঠলেন উৎসবে

রজিত দাস | ২৩ অক্টোবর ২০২৫ ১৯ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আবারও স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপনবাবুর সাংগঠনিক প্রতিভা আর সামাজিক বোধের আর একটি দৃষ্টান্ত। সম্প্রীতির ভাইফোঁটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। হিন্দু ও মুসলিম ভাইবোনেরা একসঙ্গে মিলে ভাইফোঁটা পালন করেছেন। মন্ত্রী  ভাইফোঁটা  নিলেন যার কাছে ধর্মের পরিচয়ে তিনিও মুসলিম। 

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যম দুয়ারে পড়লো কাঁটা,
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা!”

ভাই-বোনের ভালোবাসা আর মঙ্গল কামনায় ভরা এই ছন্দ যেন বৃহস্পতিবার আরও জীবন্ত হয়ে উঠল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে। এইদিনে কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথি — ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই দিনটিতে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। শাস্ত্রমতে যমুনা তাঁর ভাই যমরাজের কপালে ফোঁটা দিয়েছিলেন, সেই ঐতিহ্যই আজও জীবন্ত বাংলার ঘরে ঘরে। তবে আজকের ভাইফোঁটার বিশেষত্ব অন্য জায়গায়। ধর্মের সীমানা পেরিয়ে, হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ভাই-বোনেরা একসঙ্গে মেতে উঠেছেন এই ভালোবাসার উৎসবে। স্থান — পূর্বস্থলীর সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবন। সকাল থেকেই সাজসজ্জায় মুখরিত ছিল গোটা এলাকা। হিন্দু ও মুসলিম ভাইবোনেরা মিলেমিশে প্রস্তুত করেছেন এই সম্প্রীতির অনুষ্ঠানের প্রতিটি পর্ব। এরপর আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত — যখন ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন ভাই-বোনেরা। ভাইদের জন্য উপহার ও মিষ্টিমুখেরও ছিল বিশেষ ব্যবস্থা।

এই অনন্য উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন এলাকার বিধায়ক ও রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। কয়েক বছর ধরেই তাঁর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই সম্প্রীতির ভাইফোঁটার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এক প্রতীকী দৃশ্যে দেখা যায় — আজিজুন্নেসা খাতুন মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিচ্ছেন।

মন্ত্রী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।” উভয় সম্প্রদায়ের মানুষই জানিয়েছেন, এই ধরনের উৎসবই মানুষে মানুষে ভালোবাসা, ঐক্য ও বন্ধনের বার্তা ছড়ায়। প্রতিবারের মত এবারেও একটি অনাথ আশ্রমে মানবপুজার আয়োজন করেছিলেন মন্ত্রী। ভাইফোঁটাতেও ধরা পড়ল অন্যরকম সুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া