বুধবার ২২ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গৃহকর্তার চোখের সামনে স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যাকে আছড়ে মারল হাতি, হামলায় একদিনেই ৩ জনের মৃত্যু

আর্যা ঘটক | ২৩ অক্টোবর ২০২৫ ১২ : ৪২Arya Ghatak

প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: লোকালয়ে হাতির হামলা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মাদারিহাট থানার অন্তর্গত মধ্য খয়েরবাড়ি এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সোনাই মুন্ডা ও তাঁর পরিবার বুধবার সন্ধ্যা নাগাদ কালীপুজোর উৎসবের মাঝে এলাকার এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। গভীর রাতে অন্যান্য আত্মীয়দের সঙ্গে সেখান থেকে ফেরার সময় বাড়ির সামনেই আচমকা একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং পরিবারের সদস্যদের সামনেই সোনাই মুন্ডা'কে শুঁড় দিয়ে টেনে নিয়ে যায়। সেই সময় সোনাই মুন্ডা'র কোলে তার দেড় বছরের শিশু কন্যাও ছিল। আচমকা হাতির হানা ঘটায় অন্যান্যরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে পালায়। সোনাই মুন্ডা'র চিৎকার শুনে এলাকার অন্যান্য গ্রামবাসিন্দারাও ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রী ও শিশুকে রক্ষা করতে গ্রামবাসীদের নিয়ে বুনো হাতিটির পিছু নেয় সোনাইয়ের স্বামী সীতারাম মুন্ডা। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। জঙ্গলের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহকর্তা। গ্রামবাসীদের পৌঁছনোর আগেই হাতি সোনাই মুন্ডা ও তাঁর দেড় বছরের শিশু কন্যাকে আছড়ে মারে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবার ও আত্মীয়রা। 

কোনওরকমে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, গত গত দুদিন ধরে এলাকায় একটি হাতির উৎপাত দেখা যাচ্ছিল। বুধবার গভীররাতে এই ঘটনা ঘটার আগে সন্ধ্যা নাগাদ বুনো হাতির হানায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। একই দিনে এলাকায় হাতি হানায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। এলাকায় হাতির আনাগোনা বেড়েছে বলে স্বীকার করেছে জলদাপাড়া বন বিভাগ। এই বিষয়ে জলদাপাড়া অভয়ারণ্যের ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, 'এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া