বুধবার ২২ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৩ অক্টোবর ২০২৫ ১২ : ০৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকেই মিষ্টির দোকানে বিরাট ভিড়। তার মধ্যেই নরম পাকের সন্দেশ, দুধ কালাঁকাদ, চিত্তরঞ্জনেরাও জায়গা করে নিচ্ছে। ডাব সন্দেশ, বাটার স্কচ আর নানা কিসিমের বরফি আর ফিউশন রসগোল্লারাও বাজারে আছে।
বিক্রেতারা জানাচ্ছেন, কড়া পাকের ল্যাংচা ইত্যাদি ক্রমশ পিছনে চলে যাচ্ছে। তবে মিষ্টান্ন ব্যবসায়ী ইন্দ্রজিৎ দত্ত, যাদের সীতাভোগ মিহিদানা সবচেয়ে বিখ্যাত তিনি জানালেন, 'সীতাভোগ,মিহিদানা আমাদের ঐতিহ্য। এর কদর সবসময় আছে, থাকবে। বাইরে নিয়ে যেতে গেলে অন্য কিছুর সঙ্গে এ দুটোও প্রায় সবাই নিয়ে যান।'
এদিকে ভাইফোঁটার দিনে এবারেও বর্ধমানের নীলপুর ব্লাইন্ড একাডেমিতে অনাথ বোনের হাতে ফোঁটা নিলেন প্রাক্তন সভাধিপতি দেবু টুডু। এখন তিনি আর সরকারি পদে নেই৷ রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু তবু প্রতিবারের অভ্যাসে এখানে আসেন। অনাথ শিশু কিশোরদের সঙ্গে সময় কাটান। মিষ্টি খাওয়ান তাদের। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল।
আবার ফিরে আসা যাক, মিষ্টিকথায়।
ভাইফোঁটা মানেই ভাইয়ের পাতে কিছু খাবারদাবার তুলে দিতে বোনের আকাঙ্খা। আর তার সঙ্গে থাকবেই নানা ধরণের মিষ্টি দিয়ে মিষ্টিমুখের পালা। দক্ষিণবঙ্গের বর্ধমানে মিষ্টির নানা ধরণের আধিপত্য কোন কাল থেকেই। তবে সবার উপরে রয়েছে জিআই ট্যাগ পাওয়া সীতাভোগ আর মিহিদানা। অন্য মিষ্টির সঙ্গে এই দুটোও পড়বে ভাইয়ের পাতে। তবে এবারের ট্রেন্ড হল, ক্রমশ কম মিষ্টির দিকে ঝুঁকছেন মফস্বলি বাঙালি। আর বাড়তি দামের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আগের চেয়ে কম আইটেম নিতে হচ্ছে।
আরও পড়ুন: আজ সোনা আরও সস্তা! বিয়ের মরশুমের আগে আরও কমবে দাম না বাড়বে? মধ্যবিত্তদের জন্য বিরাট আপডেট
মিষ্টি উৎসব ভাইফোঁটা। আগেরদিন থেকেই মিষ্টির দোকানগুলোতে ভিড় জমেছে ক্রেতাদের। এবারে মিষ্টির দাম কিছুটা বেড়ে গিয়েছে।
ক্রেতারা জানাচ্ছেন, ভাইফোঁটা উপলক্ষে অনেক স্পেশাল মিষ্টি তৈরি হয়। সেগুলো তাঁরা কিনছেন। তার সঙ্গে সীতাভোগ আর মিহিদানা, হ্যাঁ সেটাও চাই। বিশেষত বাইরে নিয়ে যাবার জন্য এদের চাহিদা এখনও আছে। বিক্রেতারা জানান, এবারেও ভাইফোঁটা সন্দেশ-সহ অন্য মিষ্টি হয়েছে। লোকে একটু হালকা মিষ্টি চাইছেন। তাই নানা রকমের বরফি, সন্দেশ, বাটার স্কচ সন্দেশ ইত্যাদি রয়েছে। রয়েছে নানা রকম রসগোল্লা। আর সীতাভোগ মিহিদানা তার আকর্ষণ তো আছেই।
বর্ধমানের একটি মিষ্টির দোকানের কর্ণধার প্রমোদ সিং জানান, উপকরণের দাম বাড়ায় তাঁদের দাম বাড়াতে হয়েছে। তাই মনের মতো মিষ্টি নিতে চিন্তা করতে হচ্ছে ক্রেতাদের। সেজন্য কিছু কম দামের মিষ্টি রাখতে হয়েছে। তিনি জানান, ক্রেতারা ক্রমশই 'হেলথ কনসাস' হয়ে চলেছেন। কড়া পাকের চেয়ে তাই নরম পাকের হালকা মিষ্টি আস্তে আস্তে বাজার দখল করছে। তবে রসগোল্লা এখনও তার বাজার ধরে রেখেছে অনেকটাই।
তবু বাঙালির ভাইফোঁটা মানেই একথালা সাজানো মিষ্টি! ভাই-বোনের স্নেহের এই উৎসবে মিষ্টির বিকল্প ভাবা কঠিন। তাই স্বাভাবিক ভাবেই ভাইফোঁটার আগের দিন থেকেই বর্ধমানের মিষ্টির দোকানগুলিতে ভিড় চোখে পড়ার মতো। বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকানগুলো তো গমগম করছে।
যেহেতু এখন মানুষ ক্রমশ স্বাস্থ্য সচেতন হচ্ছেন, তাই দোকানদাররাও নতুনত্ব আনছেন পরিবেশনে। এসেছে অনেক কম চিনির মিষ্টি, যা নিয়ে আগ্রহী অনেক ক্রেতাই। তবে বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগ ও মিহিদানা-র ক্ষেত্রে কম চিনির ব্যবহার সহজ নয়। দোকানদারদের দাবি, 'এই মিষ্টি দুটোর স্বাদই নির্ভর করে সঠিক পরিমাণ চিনির ওপর।' ফলে চাহিদা থাকলেও অনেকেই এবার পরিমিত পরিমাণে কিনছেন প্রিয় মিষ্টি। অন্যদিকে, কিছু দোকানে দেখা যাচ্ছে নতুন নতুন উদ্ভাবন— যেমন ডাব সন্দেশ, যা এখন জনপ্রিয়তার তুঙ্গে। সব মিলিয়ে ভাইফোঁটার আগের দিন থেকেই রাজার শহর বর্ধমানের মিষ্টির বাজারে উপচে পড়া ভিড়, উৎসবের আমেজে মিষ্টিতে নজর সবার।
জি টি রোড, মিউনিসিপ্যাল মার্কেট, রানিগঞ্জ বাজার, আরামবাগ রোড কিম্বা বি সি রোড শহরের নানা প্রান্তে ছড়িয়ে আছে অভিজাত মিষ্টির দোকানগুলো। বর্ধমানের মিষ্টি স্বাদে, গুণে, মাণে আর দামে টেক্কা দিতে পারে হুগলি, কলকাতার সঙ্গে। ডায়াবেটিসের হুমকি যতই চোখ রাঙাক, এক দিনের জন্য তো নিয়ম ভাঙাই যায়।
'উৎসবে নিয়ম নাস্তি!'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার