শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৩ অক্টোবর ২০২৫ ০৮ : ১৮Rajat Bose
মিল্টন সেন, হুগলি, ২২ অক্টোবর: ভর সন্ধেয় ভোটার তালিকা ঘিরে ছড়াল চাঞ্চল্য। গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা পরে আছে গঙ্গার পাড়ে। হাওয়ায় ছড়াচ্ছে। এসআইআর আবহে চুঁচুড়া রূপনগর মাঠে ভোটার তালিকা লুটোপুটি খেতে দেখে রীতিমতো অবাক স্থানীয়রা। প্রশ্ন উঠেছে কিভাবে ভোটার তালিকা ওই নির্জন জায়গায় এলো, কে ফেলে গেলো ইত্যাদি। পাশেই সার্কিট হাউস। কিছুটা দূরে জেলাশাসকের কার্যালয়। পাশেই রয়েছে একাধিক ক্লাব।
চুঁচুড়া রূপনগর মাঠ এবং সংলগ্ন গঙ্গার পাড় নির্জন জায়গা। অনেকে সকালে বিকেলে সেখানে হাঁটতে যান। সেখানেই গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা পরে থাকতে দেখা যায়। হুগলি জেলাশাসক দপ্তর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিল তা অবশ্য জানা যায়নি।
রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে। শাসক তৃণমূলের দাবি বৈধ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনওভাবেই মানা হবে না। বিজেপির দাবি, এসআইআর এ ভুয়ো মৃত অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে। তাতেই আশঙ্কিত হয়ে পড়েছে শাসক তৃণমূল।
এসআইআর এর ম্যাপিং শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কাজ শুরু করেছে বিএলওরা। রূপনগর মাঠে ঘুরতে আসা মানুষদের দাবি আগে ভোটার তালিকা কোন সালের দেখা প্রয়োজন। এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হল সেটা খতিয়ে দেখুক প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত পাঁচদিন ধরে সরকারি কার্যালয় ছুটি রয়েছে। ফলত দপ্তর বন্ধ রয়েছে। ছুটি চলবে আরও কয়েক দিন। এমত অবস্থায় সরকারি দপ্তর থেকে ভোটার তালিকা বেরোনোর কোনও সম্ভাবনা নেই। পুরোনো হোক বা নতুন, ভোটার তালিকা কোথা থেকে এলো তা বুঝতে পারছেন না কেউই। ওই এলাকায় সিসি টিভি ক্যামেরা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার