বুধবার ২২ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৩ অক্টোবর ২০২৫ ০৮ : ০৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রোদ ঝলমলে আকাশ। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও, বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি। দিনের বেলায় এই অস্বস্তি উধাও হবে আর মাত্র ২৪ ঘণ্টা পর থেকে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। প্রাথমিকভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হলেও, আগামী কয়েকদিনে গোটা রাজ্যেই বর্ষণের পূর্বাভাস রয়েছে। উৎসবের আবহ মিটতেই টানা চারদিন বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা। আগামী সোমবার পর্যন্ত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। এটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে থাকবে। বৃহস্পতিবারের মধ্যে তা আরও শক্তিও বৃদ্ধি করবে। গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: হাজার হাজার টাকা কমল সোনার দাম, ভাইফোঁটায় ২২ ক্যারাটের দরে বিরাট পতন, মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি
ভারী বৃষ্টির চোখরাঙানি না থাকলেও, বাংলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রোদ ঝলমলে আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোনও জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস নেই। বরং তাপমাত্রার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে।
আগামিকাল শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। তাই সতর্কতা জারি হয়নি। আগামী শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি হয়নি আপাতত। যার জেরে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি হয়নি। আগামী শনিবার এবং রবিবারও দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু’দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও। আগামী সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার