বুধবার ২২ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের টিআই প্যারেডের নির্দেশ আদালতের

অভিজিৎ দাস | ২২ অক্টোবর ২০২৫ ১৭ : ৪১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়াকে নির্যাতন কাণ্ডের মামলায় বড় অগ্রগতি। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে মামলার শুনানিতে বিচারক অভিযুক্তদের শনাক্তকরণে টেস্ট আইডেন্টিফিকেশন বা টিআই প্যারেডের নির্দেশ দেন। আগামী ২৪ অক্টোবর জেলেই টিআই প্যারেড হবে। পাশাপাশি অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। এই মামলায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্য, “তদন্তের স্বার্থে আমরা ধর্ষণের ঘটনা ঘটার আগে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে সহপাঠীর কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট বার করে বিচারকের সামনে পেশ করার আবেদন করেছি। টিআই প্যারেডের জন্য আবেদন করা হয়েছিল। বিচারক ২৪ তারিখ টিআই প্যারেডের নির্দেশ দেন।” তিনি জানিয়েছেন, সহপাঠী ছাড়া বাকি পাঁচজনকে টিআই প্যারেডে হাজির করানো হবে। 

এই মামলায় তিনজন অভিযুক্ত দশ দিনের পুলিশি হেফাজতে ছিল। দু’জন ন’দিনের এবং নিগৃহীতার সহপাঠী আরও এক ডাক্তারি পড়ুয়া ও অভিযুক্ত সাত দিনের পুলিশি হেফাজতে ছিল।  বুধবার এই তিনজন ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও একজনকে আদালতে পেশ করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচারকের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর জেলেই টিআই প্যারেড হবে। এই মামলার তদন্তে পুলিশের দাবি, টিআই প্যারেডের ফলাফল তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

আরও পড়ুন: মিরিকের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, যাত্রী নিয়ে ১৫০ ফুট নীচে গড়িয়ে পড়ল গাড়ি, মৃত ৩

অন্যদিকে, অভিযুক্ত সহপাঠীর উকিল প্রজ্ঞাদীপ্ত রায় বলেন, “দু’জনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। কোনওভাবেই অভিযুক্ত সহপাঠী দোষী নয়।”

এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছিল, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া ধর্ষণের ঘটনায় একজনই ধর্ষণ করেছে বলে জানিয়েছিলেন নির্যাতিতা। ঘটনাস্থলে উপস্থিত বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ।  
 
এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছিলেন, তদন্তপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কত জন ওই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছে সেই বিষয়টি এই মুহূর্তে জোর দিয়ে বলা সম্ভব নয়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন: বাজি থেকেই বিজেপি নেতার বাড়িতে দাউদাউ আগুন, খবর পেয়েই ছুটে এলেন তৃণমূল নেতা, কয়েক ঘণ্টায় নেভালেন

ঘটনার পর পুলিশের বিরুদ্ধে যে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছিল তা খন্ডন করে পুলিশ কমিশনার জানিয়েছিলেন, “অভিযুক্তদের দু’দিনের মধ্যে ধরে ফেলেছি। রাত ১টা ৫ মিনিটে মৌখিকভাবে খবর পেয়ে অন ডিউটি পুলিশের মোবাইল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপরেই ৩টে ৩৮ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জমা দেয়। আমরা তদন্ত শুরু করি। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। তিন জনকে সেই দিনই গ্রেপ্তার করা হয়। পরের দিন আরও দু’জনকে গ্রেপ্তার করি।”

সুনীল চৌধুরী জানিয়েছিলেন, “যে পাঁচজন ওইখানে ছিল তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করে ফেলেছি দু’দিনের মধ্যে। তাদের হেফাজতে নিয়ে আমরা তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছি।” এর পাশাপাশি তিনি বলেন, “যদি নির্যাতিতা ও নির্যাতিতার পরিবারের কোনও নিরাপত্তারক্ষী লাগে আমরা সেটা দিতেও রাজি আছি। নির্যাতিতার পরিবারকে আমাদের সমস্ত আধিকারিকদের মোবাইল নম্বর দেওয়া আছে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া