বুধবার ২২ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২২ অক্টোবর ২০২৫ ১২ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির রাতে দেদার শব্দবাজির দাপট। বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজি থেকেই লাগলো আগুন। সেই আগুন নেভাতে রাতেই ছুটে এলেন তৃণমূলের নেতা, কর্মীরা। সেই বাড়ি আগুনে ভষ্মীভূত হওয়ার পর পৌঁছলো পুলিশ।
ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে। বিজেপির মৎস্য কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজি থেকে আগুন লাগে। নিমেষের মধ্যে ভষ্মীভূত হয়ে যায় মাটির বাড়িটি। স্থানীয় লোকজন শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়েই ছুটে আসেন এক তৃণমূল নেতা। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় তৃণমূল কর্মাধ্যক্ষ আগুন নেভানোর কাজ করেন। পরে খানাকুল থানার পুলিশ ও বিধায়ক এলাকায় গিয়ে পৌঁছন।
গতকাল রাতে খানাকুলের রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকায় অগ্নিকাণ্ডটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি আংশিকভাবে ভষ্মীভূত হয়েছে। স্থানীয় মানুষজন দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজো উপলক্ষে স্থানীয় কিছু শিশু বাজি ফাটাচ্ছিল। সেখান থেকেই ওই মাটির বাড়িতে আগুন লাগে।
বাড়ি ভস্মীভূত হচ্ছে, সেই আগুন দেখেই দু'জনের প্যানিক অ্যাটাক হয়। তাঁদের খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল থানার পুলিশ। তবে স্থানীয়দের তৎপরতাতেই পাশাপাশি থাকা বেশ কিছু ঝুপড়িতে আগুন লাগেনি। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন বহু মানুষ। তবে প্রশ্ন উঠেছে কীভাবে রমরমিয়ে চলছে বাজির কারবার?
পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেব সাঁতরা নামের এক ব্যক্তির বাড়িটিই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। বিজেপির খানাকুল ২ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মিঠুন সাঁতরার কাকা তিনি। ওই বাড়ির কাছেই কালীপুজোর রাতে বাজি ফাটাচ্ছিল একদল শিশু। সেই বাজি থেকেই আগুন ছিটকে পড়ে বাড়িতে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূলের খানাকুল ২ সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। জানা গেছে, এই ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার