বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'জেল মে সুড়ঙ্গ!' নিয়ন্ত্রিত হয়ে এসে প্রতিমার গয়না হাতিয়ে শ্রীঘরে অতিথি

আর্যা ঘটক | ২১ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর রাতে প্রতিমার গয়না হাতিয়ে শ্রীঘরে এক নিমন্ত্রিত! গয়না হাতসাফাই করার অভিযোগে মেমারি থানার পুলিশ মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে চালান করেছে। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রসুলপুরের ব্যানার্জি পরিবারে। আড়াইশো বছরের বিখ্যাত একটি কালীপুজোয়। একেই বলে সর্ষের মধ্যেই ভূত! বিশেষ বন্ধু হিসেবে দ্বিতীয়বার পুজো দেখতে আসা ব্যক্তিই যে এমন কাজ করবে ভাবতে পারেন নি ওই পরিবারের কেউ!

 

জানা গিয়েছে, মায়ের গহনা খোওয়া যাওয়ায় হুলস্থুল পড়ে যায়। মাথায় হাত পড়ে যায় এলাকার মানুষের। আড়াইশো বছরের পুরনো এই জাগ্রত কালী। পারিবারিক হলেও এলাকাবাসী সবাই একে মানেন। পুজোয় যোগ দেন। তার গয়নাই চক্ষুদান! যাকে বলে জেল মে সুড়ঙ্গ! ঘটনার বর্ণনা বেশ রোমাঞ্চকর! 

জানা গিয়েছে ঘড়ির কাঁটা তখন রাত ১২ টা ছুঁয়েছে। সবে মা কালীর পুজোর শেষ হয়েছে। এবারে তো গোটা রাত পুজো। পরিবারের অনান্য সদস্যরাও পরিবারের আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। প্রতিবারই এই পরিবারের ডাকে অনেকেই আসেন দেবীদর্শনে। হঠাৎ করেই পরিবারের এক সদস্যা লক্ষ্য করেন দেবীর বেশ কিছু গয়না তাঁর দেহে নেই। পরিমাণ প্রায় দশ ভরি। দামের কথা ধরলে ১০ লক্ষ টাকারও বেশি। আবেগের মূল্যে তো অমূল্য! সবার অলক্ষ্যে তা হাতসাফাই হয়ে গিয়েছে! ঘটনা জানতেই ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি। শুরু হয় জল্পনা কল্পনা। বিহ্বলতা কাটিয়ে পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। পরে জানান হয় লিখিত অভিযোগ। 

এই পরিবার রসুলপুরের দলুইবাজারের বন্দ্যেপাধ্যায় পরিবারে ২৫০ বছর ধরে হয়ে আসছে কালীপুজো। পুজোতে পরিবারের সদস্যরা যেমন উপস্থিত থাকেন, তেমনি আমন্ত্রিত থাকেন বেশ কিছু বিশেষ মানুষও। সেরকমই পরিবারের এক মহিলা সদস্যের বিশেষ বন্ধু হিসাবে আমন্ত্রিত ছিলেন দেবজ্যোতি চৌধুরী। জানা গিয়েছে, সব ঠিক চললে কিছুদিন পরেই এই পরিবারের আত্মীয় হয়ে যাবার কথা তার। সবাই যখন নানা কথা ভাবছেন। তখনই তার নানা আচরণ মনে পড়ায় পরিবারের এক সদস্যার সন্দেহ জাগে। পুলিশকে তা জানান হয়।

আরও পড়ুন: পোষাক খুলতে বাধ্য করা হয়, সঙ্গে কুপ্রস্তাবও! ক্লিনিকে চিকিৎসা করাতে এসে চিকিৎসকের বিরুদ্ধে যুবতী যা বললেন, সত্য ফাঁস হতেই হুলুস্থুল 

 

এদিকে মেমারি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে পরিবারের এক সদস্যের বন্ধু হিসাবেই দেবজ্যোতি উপস্থিত ছিল। জানা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখে ততক্ষনে গা ঢাকা দিয়েছে শ্রীমান। খোঁজ পেয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়ে দেবজ্যোতি। পরে তাঁর কাছে থেকে উদ্ধার হয় দেবীর চুরি যাওয়া গয়না। এরপরই মেমারি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।

 

জানা গিয়েছে, দেবজ্যোতির বাড়ি বর্ধমানের খোশবাগানে। এই নিয়ে দ্বিতীয়বার পুজো দেখতে সে এসেছিল। কখন যেন ভক্ত থেকে হয়ে গেলেন 'তস্কর'! পুজোর নিমন্ত্রিত অতিথি হিসাবে এসে পুজোর শেষে পরিবারের বিশেষ বন্ধু কখন যেন প্রতিমার গয়না চুরি করে পিঠটান দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল পুলিশের জালে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া