বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২০ অক্টোবর ২০২৫ ২২ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভোলেনাথের চোখে জল। অলৌকিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর সংলগ্ন জোড়াসাঁকো ক্লাবে। এলাকাটি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বলে পরিচিত। সোমবার দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আবেশে মত্ত, ঠিক তখনই ঘটে যায় এমন এক রহস্যময় ঘটনা, যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেখা যায়, এ বছর কালীপুজো না হওয়া সেই ক্লাব প্রাঙ্গণে স্থাপিত দেবাদিদেব মহাদেবের মূর্তির চোখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে জল। প্রত্যক্ষদর্শীদের দাবি, যেন স্বয়ং ভোলেনাথ তাঁর চোখের জলে জানিয়ে দিচ্ছেন গভীর এক বেদনার কথা, যার কারণ মানুষের অজানা।
স্থানীয়দের একাংশের মতে, এবছর ক্লাবে কালীপুজো বন্ধ হওয়াই এই অলৌকিক ঘটনার মূল কারণ। শাস্ত্রমতে, শিব ও কালী অবিচ্ছেদ্য — আদ্যাশক্তি কালী হলেন শিবের মহামায়া, আর শিব তাঁর অনন্ত শক্তির প্রতিরূপ। তাই মা কালীর পুজো না হলে মহাদেবের আরাধনাও অসম্পূর্ণ থাকে। ঠিক সেই বন্ধনই যেন শিথিল হয়েছিল এবছর, আর সেই শূন্যতাই ভোলেনাথের চোখের জল হয়ে নেমে এসেছে মাটিতে।
আবার অন্যদিকে, কেউ কেউ এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন। তাঁদের মতে, দেবতার চোখে জল মানে প্রকৃতি কোনও বিপদের পূর্বাভাস দিচ্ছে। এই ঘটনার সঙ্গে আধ্যাত্মিক তত্ত্বও টানছেন অনেক ভক্ত। তাঁদের দাবি, শিব হলেন সংহার ও সৃষ্টি দুইয়েরই প্রতীক। যখন অন্যায়, অবমাননা বা অবহেলা চরমে পৌঁছায়, তখন তিনি নিজেই প্রতিক্রিয়া জানান—কখনও বজ্রের মতো, কখনও চোখের জলের মতো নীরবে।

ক্লাবের সদস্য ঝন্টু ভল্লা বলেন, “সন্ধেবেলায় মা কালীর পুজোর প্রস্তুতি একটু দেরি হয়ে গিয়েছিল। সেই সময়েই কয়েকজন সদস্য মন্দিরের পাশে থাকা ভোলেনাথের বাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে দেখেন। প্রথমে আমরা বিশ্বাসই করতে পারিনি। কিন্তু যখন দেখি সত্যিই ঠাকুরের চোখ বেয়ে জল পড়ছে, তখন সবাই চমকে উঠি। আমরা সঙ্গে সঙ্গে মা কালীর আরাধনা শুরু করি।”
প্রত্যক্ষদর্শী সাথী দাস জানান, “কালীপুজোর ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে ঘুরতে এসে দেখি প্রচুর ভিড়। সবাই শিবঠাকুরের সামনে ছবি তুলছে। কাছে গিয়ে দেখি, সত্যিই ঠাকুরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল যেন ভোলেনাথ কেঁদে উঠেছেন।”
আধ্যাত্মিক দিক থেকে দেখা যায়, শ্যামা কালীপুজো ও ভোলেনাথের উপাসনা একই তন্ত্রধারার সঙ্গে যুক্ত। অমাবস্যার রাত, শ্মশান ও তন্ত্রসাধনার সময়ই শিব ও কালী মিলিত হন শক্তি ও শান্তির প্রতীকে। তাই পুজো বন্ধ হওয়ায় যেন সেই চক্রে বিঘ্ন ঘটেছে— এমনটাই মনে করছেন অনেক ভক্ত।
এলাকাবাসী এখন ক্লাব প্রাঙ্গণে ভিড় করছেন দেবতার দর্শনে। কেউ প্রণাম করছেন, কেউ আবার মুঠোফোনে সেই দৃশ্য বন্দি করছেন। পণ্ডিতদের মতে, এই ধরনের ঘটনাকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। শিবের চোখের জল আসলে ভক্তিকে স্মরণ করিয়ে দেওয়ারই এক নিঃশব্দ বার্তা—ভক্তির বন্ধন যখন দুর্বল হয়, তখন প্রকৃতি নিজেই তার ভাষা খুঁজে নেয়।
অন্ধকার অমাবস্যার রাতে, আলোর উৎসবের মাঝেই ভোলেনাথের চোখে জল— এ কি কেবল কাকতালীয়, না কি কোনও গভীর আধ্যাত্মিক সংকেত? উত্তরটা এখনও রহস্যে ঢাকা, তবে একথা সত্য— এই ঘটনার পর বোলপুরবাসী যে নতুন করে ভক্তি, বিশ্বাস আর ভয়ের এক অনন্য মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি, তা বলাবাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার