বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঝলমলে আকাশ, মনোরম আবহাওয়া, কালীপুজো কাটবে নির্বিঘ্নেই, তবে সপ্তাহের শেষে বদলের পূর্বাভাস

রজিত দাস | ২০ অক্টোবর ২০২৫ ০৯ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহ শুরুর দিন কালীপুজো, আলোর উৎসব। সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সকল থেকে রোদ ঝলমলে আকাশ। সূর্যের হাসিতে উজ্জ্বল শহর ও গ্রাম। যদিও বেড়েছে উষ্ণতার পারদ। তবে, গত কয়েক দিন মাঝে মধ্যেই হঠাৎই রোদ উধাও হয়ে গিয়ে আকাশ মেঘলা হচ্ছে, যদিও তা খুবই অল্প সময়ের জন্য। ফলে প্রশ্ন হল, কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দে জল ঢালার সম্ভাবনা একেবারেই নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ (২০ অক্টোবর, ২০২৫) দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির আদৌ কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর- সব জায়গাতেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। কিছু জায়গায় সামান্য মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে, তবে পুজোর আনন্দ নির্বিঘ্নেই চলবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুর্যোগ কাটিয়ে এখন ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট। কালীপুজোর দিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে আজ বৃষ্টির আশঙ্কা খুবই কম। মনোরম আবহাওয়ায় উত্তরবঙ্গের বাসিন্দারাও উপভোগ করতে পারবেন কালীপুজোর উৎসব।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রোদের দেখা মিললেও কালীপুজোর সকালেই শহরের আকাশ মেঘলা। যা দেখে অনেকেই বৃষ্টির আশঙ্কা করছেন। তবে আজ কলকাতায় তেমন একটা বৃষ্টির পূর্বাভাস নেই। হলেও খুবই সমান্য এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।বরং আজ রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোটা আনন্দের সঙ্গেই কাটাতে পারবেন কলকাতা মহানগরবাসী। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস (+০.৩), সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস (+১.৮)। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ যতাক্রমে ৯২ শতাংশ ও ৫৮% শতাংশ থাকবে বলে পূর্বাভাস।

সপ্তাহের শেষের দিকে বৃষ্টি সম্ভাবনা
তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় বদল আসতে পারে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার প্রভাবে শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-  দেখতে সুস্বাদু মিষ্টি, কিন্তু আগুন জ্বাললেই ম্যাজিক, দীপাবলিতে নয়া চমক ‘মিষ্টি-মোমবাতি’ কলকাতার কোথায় মিলছে জানেন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া