বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জগদ্ধাত্রী আহ্বানে বৃহৎ আলপনার ব্যবস্থা! আবেদন জানানো হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে

আর্যা ঘটক | ১৯ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৫Arya Ghatak

মিল্টন সেন, হুগলি,১৯ অক্টোবর: ঘন্টা খানেকের মধ্যে বিস্তীর্ণ রাস্তার রূপ পাল্টে গেলো। অপরূপ হয়ে উঠলো চন্দননগর স্টেশন রোড। একাধিক শিল্পীর তুলির টানে ফুটে উঠল নানান আলপনা। জগদ্ধাত্রী আহ্বানে চন্দননগর বাগবাজার বারোয়ারীর এই উদ্যোগকে সাধুবাদ জানালেন পথচারী থেকে সাধারণ সকলেই। অনেক আগেই কাঠামো পুজোর মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন শুরু হয়েছিল আলোর শহর চন্দননগরে। দীপাবলির আগেই এবার রাস্তায় আলপনা এঁকে উৎসবের সুর বেঁধে দিলো বাগাবাজার সর্বজনীন। চন্দননগর এবং ভদ্রেশ্বরে ১৮০ টি জগদ্ধাত্রী পুজো হয়। পূজগুলির মধ্যে অন্যতম বাগবাজার বারোয়ারী।

আরও পড়ুন: শিঙ্গারার টাকা দেওয়ার আগেই ছেড়ে দিল ট্রেন, যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেমক্কা মার রেল হকারের

 

এবছর এই পুজোর ১৯১ তম বর্ষ। টানা ষোলো বছর ধরে বারোয়ারীর তরফে রাস্তায় আলপনা প্রতিযোগিতা শুরু করা হয়েছে। শুরুতে সেই প্রতিযোগিতার আকৃতি ছোট ছিল। পর্যায়ক্রমে তার ব্যাপ্তি ঘটেছে। প্রতিযোগীদের সংখ্যা বেড়েছে। চলতি বছরে সেই প্রতিযোগিতার বিশাল আকার ধারণ করেছে। অনলাইনে শুধু জেলা নয় বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিরা নাম নথিভুক্ত করেছেন। রবিবার কালী পুজোর আগের দিন হয় সেই আলপনা প্রতিযোগিতা।

আরও পড়ুন: বধূর গর্ভে কার সন্তান তা নিয়ে খুনোখুনি প্রেমিক ও স্বামীর মধ্যে! জোড়া খুনে উত্তপ্ত রাজধানী 

 

প্রায় আটশ প্রতিযোগী ও তাদের একজন করে সহযোগী মিলে বাগবাজারের রাস্তা জুরে আলপনা দেন। এক সঙ্গে এত মানুষের আলপনা দেওয়া দেখতে বেশ ভীরও জমে যায় রাস্তায়। প্রত্যেক বছরই পুজোর দিনগুলোতে বাগ বাজারের সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমা দেখতে ভীর হয়। এদিন, রাস্তাকে ক্যানভাস তৈরি করে একাধিক শিল্পীর দেওয়া আলপনা সেই উৎসবের সূচনা করল। এই প্রসঙ্গে পুজো কমিটি উদ্যোক্তারা জানিয়েছেন, আরও অনেকেই আবেদন করেছিলেন। কিন্তু সকলকে জায়গা দেওয়া যায়নি। রাস্তায় যেহেতু আলপনা দেওয়ার ব্যবস্থা, তাই ইচ্ছা থাকলেও তাঁদের কাছে উপায় ছিল না। তবে গত বছরের তুলনায় এবছর প্রতিযোগীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এত বৃহৎ আকারে আলপনা দেওয়ার ব্যবস্থার স্বীকৃতি পেতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন করা হয়েছে, জানিয়েছেন পুজো কমিটির যুগ্ম সম্পাদক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, সেন্ট্রাল কমিটির সম্পাদক শুভজিৎ সাউ প্রমুখ।

 

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া