বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ক্ষতিগ্রস্ত সবজি পুনরুদ্ধারে কৃষকদের পাশে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

আর্যা ঘটক | ১৯ অক্টোবর ২০২৫ ১৮ : ১৯Arya Ghatak

মিল্টন সেন, হুগলি,১৯ অক্টোবর: টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। পাশাপাশি ক্রমাগত বৃষ্টি মৌমাছি কীট পতঙ্গ আসার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করেছে। স্বাভাবিক কারণেই পরাগায়ন হয়নি। ফলে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে গাছে ফুল হলেও ফল ধরেনি। অনেকটাই কমেছে হুগলির বলাগড় ব্লকে সব্জি ফলন। পরিস্থিতি সামাল দিতে এবার চাষের জমিতে পৌঁছে কৃষকদের বোঝালেন কৃষি গবেষকরা। চলতি বছরের অতিবৃষ্টির ফলে সৃষ্ট নানান রোগের কারণে ব্যাপক ক্ষতি সম্মুখীন জেলার সব্জি চাষ।

আরও পড়ুন: শিঙ্গারার টাকা দেওয়ার আগেই ছেড়ে দিল ট্রেন, যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেমক্কা মার রেল হকারের

 

অবস্থা সামাল দিতে কৃষকদের পাশে দাঁড়ালেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষকরা। চার মাসের টানা বৃষ্টিতে মূলত মাচার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শশা, ঝিঙে, চিচিঙ্গা, ধুধুল, করোলা, পটল, লাউ সহ অন্যান্য ফসল। এবছর ক্ষতির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি নজরে পড়েছে। শনিবার কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক কৃষকদের বর্তমান অবস্থা সামাল দেওয়ার ক্ষেত্রে করণীয় যাবতীয় পদ্ধতি হাতে কলমে বুঝিয়ে দেন। কৃষি গবেষকরা জানিয়েছেন, জমিতে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকলে মাচার ফসল চাষে ক্ষতি লক্ষ্য করা যায়। পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়। যার ফলে আস্তে আস্তে শুকিয়ে গাছের পাতা হলুদ হয়ে যায়। পাশাপাশি অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলেও পরাগ মিলন সম্ভব হচ্ছে না। বেশ কিছু ফসল আছে যেখানে সকালের দিকে পরাগ মিলন হয়। কিন্তু চাষিরা সকালের দিকেই কীটনাশক চাষের জমিতে দেওয়ার ফলে মৌমাছির দেখা মিলছে না। কখন দিতে হবে কীটনাশক আর কি ধরনের সার প্রয়োগ করতে হবে তাও বুঝিয়ে দেন কৃষকদের। তাঁরা বলেন, দিনের বেলায় একটানা বৃষ্টির ফলে ফুলের পরাগ মিলনে সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘলা থাকার ফলে পরাগ মিলন ঘটাতে সাহায্যকারী মৌমাছি ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গরা আসতে পারেনি। অথচ গাছে গাছে ফুল ধরেছে। কিন্তু সেটা থেকে ফল না হওয়ায় ফুল পরে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা এমন অবস্থায় নিজেরাই হাতে করে পরাগ মিলন ঘটাতে পারেন। আবার পরাগ রেনু জলের সঙ্গে পরাগরেণু স্প্রে করলেও কাজ হবে, জানান গবেষকরা। সব্জি চাষের জন্য বিখ্যাত হুগলির বলাগড়। এখানকার একতার পুর পঞ্চায়েত, সিজা কামাল পুরের ঢাকছরা গ্রাম, সাখারের পার ইত্যাদি গ্রাম শসা চাষের জন্য বিখ্যাত। তবে এবারে ওই জায়গা গুলিতে শশার ফলন উল্লেখযোগ্য ভাবে কম। তাই শশা চাষীদের সঙ্গেও এবিষয়ে কথা বলেন গবেষকরা।

আরও পড়ুন: বধূর গর্ভে কার সন্তান তা নিয়ে খুনোখুনি প্রেমিক ও স্বামীর মধ্যে! জোড়া খুনে উত্তপ্ত রাজধানী 

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া