শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাঝ সমুদ্রে বিকল ইঞ্জিন, ট্রলার ভাসতে ভাসতেই ঘটে গেল বড় বিপদ, কুলতলির মৎস্যজীবীদের পরিণতি জানেন?

রিয়া পাত্র | ১৯ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরসুমে বড় বিপদ। কিছু বোঝার আগেই ঘটে যায় অঘটন। এই দেশের বাসিন্দারা, বন্দি অন্য দেশে। পরিবারের কেউ এখনও সদস্যদের সঙ্গে কথা বলতে পারেননি। কেবল পোস্ট দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। যোগাযোগ না করতে পেরে, কুলতলির পরিবারগুলিতে এখন হাহাকার।

 মাছ ধরার সময় গভীর সমুদ্রে ভারতীয় জল সীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশের নৌ বাহিনীর হাতে আটক ভারতীয় একটি ট্রলার। ওই ট্রলারের মধ্যে রয়েছেন ১৪ জন মৎস্যজীবী। ১৪ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা সকলেই বাংলার বাসিন্দা। কুলতলির শানকিজাহান গ্রামের ১৪ জন মৎস্যজীবীই এখন বাংলাদেশে বন্দি। 

 

আরও পড়ুন: 'নো কিংস' বিক্ষোভ: গা রিরি করছে প্রেসিডেন্টের, আন্দোলনকারীদের 'কদর্য' আক্রমণ রাজার মুকুটধারী ট্রাম্পের!

বর্ষার রোষ কমেছে। গত কয়েকমাসে বারে বারে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। তারপরে, গত ১৩ অক্টোবর, সোমবার 'এফবি শুভযাত্রা' নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান তাঁরা। জানা গিয়েছে, গত শনিবার গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে সমুদ্রে ভেসে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না। উত্তাল সমুদ্রে ট্রলারটি ভাসতে ভাসতে একসময় ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়। সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই ট্রলারটিকে আটক করে প্রতিবেশী দেশের উপকূলরক্ষী এবং সেনা, সূত্রের খবর তেমনটাই।

 

আরও পড়ুন: ধুন্ধুমার জেএনইউ-তে, ব্যারিকেড ভেঙে পুলিশের উপর আক্রমণ পড়ুয়াদের! দোষারোপ-পাল্টা দোষারোপে উত্তাল দিল্লির বিশ্ববিদ্যালয়

মৎস্যজীবীদের আটক হওয়ার খবর তাঁদের পরিবারের সদস্যেরা জানতে পারেন সমাজমাধ্যম থেকে। ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। তবে আটক হওয়ার ছবি এবং ওই সম্পর্কিত বিভিন্ন পোস্ট সমাজমাধ্যমে ঘুরতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য তেমনটাই।

 এ বিষয়ে সুন্দরবন ফিশারম্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, 'গত ১৩ই অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী এলাকা থেকে এফবি শুভযাত্রা নামে একটি মাছ ধরার ট্রলার ১৪ জন মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেয়। গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় জল সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। এরপর বাংলাদেশের নৌবাহিনী ও সেনারা ওই ট্রলার সহ ১৪ জন মৎস্যজীবীদেরকে আটক করে। ১৪ জন মৎস্যজীবীদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই এই বিষয়টি জানার পর আটক হওয়া মৎস্যজীবী পরিবারদের পক্ষ থেকে এবং ফিশারম্যান শ্রমিক ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নজরে এই বিষয়টি আনা হয়েছে।' একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'দুই দেশের সরকারের সঙ্গে মধ্যস্থতা করে খুব শীঘ্রই বাংলাদেশে আটক হওয়া মৎস্যজীবীদের কে দেশে ফেরানো হবে সে বিষয়ে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।' প্রতিটি পরিবারের একমাত্র কিংবা প্রধান উপার্জনকারী বাংলাদেশে বন্দি। স্বাভাবিকভাবেই উৎসবের আবহে দুশ্চিন্তায় কুলতলির ওই গ্রাম।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া