শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৯ অক্টোবর ২০২৫ ১৪ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা থেকে কর্ণাটকের বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সম্প্রতি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহরমপুর এবং হরিহরপাড়া থানা এলাকার ৭ পরিযায়ী শ্রমিকের।
সেই ঘটনার রেশ মেলানোর আগেই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তিনটি পৃথক ঘটনায় শনিবার মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার তিন পরিযায়ী শ্রমিকের । মৃত পরিযায়ী শ্রমিকেরা বেঙ্গালুরু এবং মহারাষ্ট্রের তিনটি নির্মাণ পৃথক নির্মাণস্থলে কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য গ্রামের আরও কয়েকজন যুবকের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য তারা ভিন রাজ্যে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ডোমকল থানার সারাংপুর গ্রামের বাসিন্দা রাকিবুল শেখ (৩৭) নামে এক যুবক গ্রামেরই আরও কয়েকজনের সঙ্গে গত কয়েক মাস আগে কেরালার একটি নির্মাণস্থলে রাজমিস্ত্রির কাজ করতে যান। দিন সাতেক আগে ওই নির্মাণস্থলে কাজ করার সময় হঠাৎই উপর থেকে পড়ে গিয়ে মাথা এবং শরীরের অন্যান্য অংশের গুরুতর চোট পান রাকিবুল। সূত্রের খবর,ঘটনার দিন রাকিবুল আরও কয়েকজনের সঙ্গে বাঁশ এবং লোহার 'ভারা' বেঁধে নির্মাণ কাজ করছিলেন। কিন্তু সেখানে যথাযথ সুরক্ষার ব্যবস্থা না থাকায় পা পিছলে সে উপর থেকে নিচে পড়ে যায়।
আরও পড়ুন: ক্যান্সার তৈরি হলেও ছড়াবে না গোটা দেহে, রহস্য উন্মোচন বিজ্ঞানীদের
গুরুতর আহত অবস্থায় রাকিবুলকে তার সহকর্মীরাই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। প্রায় সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। রাকিবুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় জুড়ে।
অন্যদিকে অপর একটি ঘটনায় বেঙ্গালুরুর একটি নির্মাণস্থলে ডোমকলে সারাংপুর গ্রামেরই অপর এক নির্মাণ শ্রমিক হোসেন শেখকে (২০) শনিবার ঝুলন্ত অবস্থায় খুঁজে পান ওই নির্মাণস্থলের অপর কিছু শ্রমিক। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যাঙ্গালুরুতে কাজ করতে গিয়ে কী কারণে হোসেন আত্মঘাতী হলেন তা ভাবিয়ে তুলেছে তার পরিবারকে।
অন্যদিকে অপর একটি ঘটনায় মহারাষ্ট্রের নাসিকে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল রানীতলা থানার বাসিন্দা মহম্মদ রেজওয়ান (৪২) নামে এক পরিযায়ী শ্রমিকের। সূত্রের খবর , প্রায় দেড় মাস আগে নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য নাসিকে গিয়েছিলেন রেজওয়ান। সেখানে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। রেজওয়ানের সঙ্গে থাকা অন্য পরিযায়ী শ্রমিকেরা তাকে হাসপাতালে ভর্তি করালে সেখানেই তার মৃত্যু হয়।
দীপাবলীর ঠিক আগে তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে মৃত তিন পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত সাত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ইতিমধ্যে আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও বিশেষ হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই একাধিক পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফে ওই চাকরির জন্য জেলা পুলিশ সুপারের অফিসে আবেদনপত্র জমা দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার