বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৯ অক্টোবর ২০২৫ ০৭ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি থেকে রেহাই নেই। উৎসবের আবহে আবারও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বাংলায় নতুন করে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। তুমুল বৃষ্টির সম্ভাবনা বর্তমানে আর নেই।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মূলত পরিষ্কার আকাশ থাকবে শহরে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।
ভারতের মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।
তবে বাংলায় এর কোনও প্রভাব পড়বে না। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা আপাতত নেই বাংলায়। বর্ষা বিদায় নিতেই শুষ্ক আবহাওয়ার মরশুম শুরু রাজ্য জুড়ে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আবারও তাপমাত্রার পারদ নামতে পারে। কালীপুজোর আগেই বাংলার তাপমাত্রার বদল হয়েছে। শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা কমতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই তিন জেলায় সতর্কতা জারি হয়নি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
অন্যদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার কোনও সতর্কতা নেই এই তিন জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
সোমবার থেকে আবারও বদলে যাবে আবহাওয়া। আগামিকাল সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বাংলার কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা সহ আগামী বুধবার পর্যন্ত উৎসবের মরশুমে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এবার দীপাবলির আনন্দ ভেস্তে দেবে না বৃষ্টি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার