বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতের চ্যানেলে দেওয়া ওষুধেই সব শেষ! ৩০ বছরের মহিলা চিকিৎসকের মৃত্যুর আসল কারণ কী? প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

পল্লবী ঘোষ | ১৮ অক্টোবর ২০২৫ ২৩ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৩০ বছর বয়সে আচমকা মৃত্যু মহিলা চিকিৎসকের। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুক। কাঁথি সাব-ডিভিশন হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক ও কাঁথি মহকুমা জুড়ে। মৃত চিকিৎসকের নাম, শালিনী দাস। তিনি আদতে কলকাতার বাসিন্দা ছিলেন। তাঁর বাড়ি ছিল দমদমে। 

 

গত তিন মাস ধরে তিনি কাঁথি সাব-ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন। তার আগে প্রায় দুই বছর তিনি তমলুক জেলা হাসপাতালে আনাস্থেসিয়া চিকিৎসক হিসেবে দায়িত্বে ছিলেন। সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সিংহোমেও কাজ করতেন ৩০ বছরের শালিনী।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালিনী দাস তমলুকে একটি ভাড়া বাড়িতে মা-সহ থাকতেন। শুক্রবার সকাল প্রায় সাতটার সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে রোগী দেখার কাজে। সেখান থেকে তমলুকের আরেকটি বেসরকারি নার্সিংহোমে যান। এরপর সকাল প্রায় ১১টা নাগাদ তিনি বাড়ি ফেরেন। 

 

আরও পড়ুন: জ্বলে না আলো, উদযাপন করলেই মৃত্যু নিশ্চিত! দীপাবলিতে অন্ধকারে ডুবে থাকে এই গ্রাম, আসল কারণ জানলে চমকে উঠবেন

 

তাঁর মা জানান, বাড়ি ফেরার সময় শালিনীর হাতে একটি ক্যানুলা (চ্যানেল) বসানো ছিল। অথচ বাড়ি থেকে বেরোনোর সময় এমন কিছুই ছিল না। কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এবং হাতের ক্যানুলা থেকে রক্তপাত শুরু হয়। তড়িঘড়ি করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়।

 

ঠিক কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তমলুক থানার পুলিশের তদন্ত। প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই মৃতা চিকিৎসকের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করছেন, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে মহিলা চিকিৎসকের। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য করা হবে ভিসেরা পরীক্ষা। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, তমলুকে মৃত চিকিৎসক শালিনী দাসের পোস্টমর্টেম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রাথমিক ভাবে ডাক্তাররা জানিয়েছেন, পোস্টমর্টেমে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। আগে থেকেই অসুস্থ ছিলেন মহিলা চিকিৎসক। হাইপারটেনশনের ওষুধ চলছিল বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তবে হাতের চ্যানেলে পুষ করা ওষুধের জেরে মৃত্যু হয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। এবং তার জন্যে করা হবে ভিসেরা পরীক্ষা।ইতিমধ্যেই নমুনা পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া