শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও সপ্তাহান্তে ফের হাওয়া বদলের ইঙ্গিত, এই জেলাগুলিতে হতে পারে তুমুল ঝড়বৃষ্টি

রজত বসু | ১৮ অক্টোবর ২০২৫ ০৮ : ০২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষা বিদায় নিয়েছে। শীত না এলেও রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি সরে গিয়েছে। অর্থাৎ, উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই এখন আবহাওয়া মোটের উপর শুকনো। তবে এরই মধ্যে খারাপ খবরও রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে ফের আবহাওয়া বদলাতে পারে।


হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সপ্তাহান্তে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একইভাবে দক্ষিণ বিহারেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার পাশাপাশি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। সেটি শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে।


তবে মূলত কেরল, কর্নাটক ও লাক্ষাদ্বীপের উপকূলে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। তবে দখিনা হাওয়া ও পশ্চিমী বাতাসের জোড়া ফলায় বাংলার উপকূলেও এর কিছুটা প্রভাব পড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা থাকছে।


অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টি হতে পারে। সকালবেলা কুয়াশাও নামতে পারে পাহাড়ে।


এদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে নামছে। পুজোর পর থেকেই হালকা ঠান্ডার অনুভূতি মিলছে বাতাসে। 
তবে এখনই শীত পুরোপুরি আসেনি। আপাতত শুষ্ক আকাশ আর সকালের কুয়াশা মিলিয়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া