শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৭ অক্টোবর ২০২৫ ২০ : ০৭Arya Ghatak
মনিরুল হক, কোচবিহার: অসমিয়া গানের জনপ্রিয় মুখ প্রয়াত গায়ক জুবিন গর্গ–এর প্রতি শ্রদ্ধা জানাতে এবার এগিয়ে এল কোচবিহার পুরসভা। শুক্রবার পুরসভার একটি বিশেষ বৈঠকে জুবিন গর্গের একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের নামও জুবিন গর্গের নামে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, জনপ্রিয় গায়কের শিল্পীসত্তা এবং উত্তরবঙ্গের সঙ্গে তাঁর আবেগময় সম্পর্ককে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। তিনি বলেন,'আমরা জুবিন গর্গের মূর্তি বসানোর বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা করছিলাম। আজকের বিশেষ সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁর মূর্তি বসানো হবে। তবে শহরের কোন স্থানে মূর্তিটি বসানো হবে, তা পরে নির্ধারণ করা হবে। এছাড়া রাসমেলার সাংস্কৃতিক মঞ্চও জুবিন গর্গের নামে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।'
প্রায় দু’লক্ষ টাকা ব্যয়ে মূর্তি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নবদ্বীপের এক খ্যাতনামা শিল্পীকে মূর্তি তৈরির বরাত দেওয়া হয়েছে। কোচবিহার পুরসভা সূত্রে খবর, শহরের গুরুত্বপূর্ণ কোনও সাংস্কৃতিক এলাকা বা পর্যটনস্থানে মূর্তি বসানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিনের বৈঠকে পুরসভার ২০টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। উপস্থিত অধিকাংশ কাউন্সিলরই এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, জুবিন গর্গ শুধু অসম নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের মানুষের হৃদয়ের গায়ক। কোচবিহারের মানুষও তাঁকে সমান ভালোবাসেন।
আরও পড়ুন: মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে দলিল বাগানোর চেষ্টা! অভিনব জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে মহিলা
পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিংহ জানান,'২০১৭ সালে আমি নিজে জুবিন গর্গকে কোচবিহারের রাসমেলায় নিয়ে এসেছিলাম। তিনি কোচবিহারকে খুব ভালোবেসেছিলেন। তাই তাঁর স্মৃতিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।' তিনি আরও বলেন,'আমি প্রস্তাব দিয়েছি যে কোচবিহার ২ নম্বর ব্লকের শঙ্করদেবের ধাম–এর কাছে জুবিনের মূর্তি বসানো হোক। সেখান দিয়ে প্রতিদিন অসম থেকে বহু মানুষ যাতায়াত করেন। তারা এই উদ্যোগ দেখে আনন্দিত হবেন।'
তবে শহরে মূর্তি বসানো নিয়ে কিছু মহলে বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, কোনও জনবসতিপূর্ণ এলাকায় নয়, বরং সাংস্কৃতিক বা ঐতিহাসিক গুরুত্ব আছে সেরকম জায়গাতেই মূর্তি বসানো উচিত। তবে পুরসভা স্পষ্ট করেছে—'সবই আলোচনা সাপেক্ষে করা হবে, তাড়াহুড়ো নয়,' বলে জানান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার