বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কালীপুজোয় অপরিহার্য জবা নিয়েই বিপাকে চাষীরা! পাঁশকুড়ার হিমঘর বন্ধ, পচে যাচ্ছে ফুল, দর হতে পারে আকাশ ছোঁয়া

রিয়া পাত্র | ১৭ অক্টোবর ২০২৫ ১২ : ৪৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু’দিন পর কালীপুজো ও দীপাবলি। কিন্তু পাঁশকুড়ার সরকারি ফুল মজুত রাখার হিমঘর চালু না হওয়ায় জেলার ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কালীপুজোর অপরিহার্য ফুল জবা। আর সেই জবার কুঁড়ি সংরক্ষণের সমস্যায় পড়েছেন ফুল চাষীরা।

অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছরে জবাফুলের ফলন ভালো হলেও সঠিক সংরক্ষণের অভাবে বিপাকে পড়েছেন ফুল চাষীরা। কালীপুজোর দিন বিপুল চাহিদা মেটাতে এখন থেকেই জবাফুল মজুতের প্রয়োজন হচ্ছে। কিন্তু হিমঘর চালু না থাকায় বিকল্প মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে রাখতে হচ্ছে ফুল। সেখানে সংরক্ষণের সঠিক পরিবেশ না থাকায় বহু ফুল পচে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এই মুহূর্তে জবার কুঁড়ির প্রতি হাজারে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যায়। যা সাধারণত ৪০ থেকে ৫০ টাকা ছিল।

অনুমান করা হচ্ছে, কালীপুজোর দিনে এই দাম বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা প্রতি হাজারে পৌঁছতে পারে। এবিষয়ে সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানান, 'কালীপুজোর আগেই পাঁশকুড়ার হিমঘরের যন্ত্রাংশ মেরামত না হওয়ায় আমরা ওই সরকারি হিমঘরে ফুল রাখতে পারিনি। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা।'
তাঁর কথায়, রাজ্যজুড়ে কালীপুজোর দিনে যে পরিমাণ জবা ফুলের প্রয়োজন, তা মেটাতে চাষীদের প্রায় ১৫ দিন আগে থেকেই হিমঘরে কুঁড়ি মজুত রাখতে হয়। কিন্তু এবার সেই সুযোগই নেই।'

আরও পড়ুন: অপেক্ষা ছিল স্রেফ পুরনো মন্ত্রীদের পদত্যাগের! একদিনেই বড় চমক দিয়ে দিলেন ভূপেন্দ্র, সামনে এল নয়া মন্ত্রিসভার নাম-তালিকা

ফুল চাষী রবিন মান্না, কাশীনাথ সামন্তদের কথায়, ফুল পচে যাচ্ছে, আবার বিকল্প হিমঘরে রাখায় অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে। এবছর বর্ষা ও আবহাওয়ার খামখেয়ালিপনা গিয়েছে। ফুলের ফলন তেমন ছিল না। যে কারণে স্বাভাবিক দিনে তাঁরা লাভের মুখ দেখেননি। আর কালীপুজোর দিনটির দিকেই তাকিয়ে বসে থাকেন এলাকার কয়েক হাজার ফুল চাষী। তাতে যদি এই ধরনের ব্যবস্থা থাকে আখেরে ব্যাপক লোকসানের মুখে পড়বে চাষিরা।

প্রসঙ্গত, গত দুর্গাপুজোয় পদ্ম ছাড়া অন্যান্য ফুলের দাম অনেকটাই চড়া ছিল। এবার কালীপুজোতেও হিমঘর সমস্যার কারণে জবাফুলের দর আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: কলেজ ক্যাম্পাসের শৌচলয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ একদা সহপাঠীর বিরুদ্ধে! পরে ফোন

কোল্ড স্টোরেজ নিয়ে জেলা কৃষি দপ্তরের প্রশাসনিক কর্তারা এই নিয়ে কোনভাবে মুখ খুলতে চাননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া