বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রেমিকার স্বামীকে মারতে এসে নিজেই খুন যুবক! পরে থানায় আত্মসমর্পণ অভিযুক্ত স্বামীর

রজিত দাস | ১৭ অক্টোবর ২০২৫ ১০ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার স্বামীকে খুন করতে এসে নিজেই খুন হলেন এক যুবক। খুনের পর থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত বিকাশ চৌধুরী। ছেলের সামনেই স্ত্রীর প্রেমিককে খুন করে বিকাশ। ঘটনাটি হাওড়া জেলার শিবপুরের গনেশ মাঝি লেনের।

এক আবাসনের চারতলায় থাকতন বিকাশ চৌধুরী। বিকাশের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল বিকাশেরই বন্ধু রবি শ্রীবাস্তাবের। কয়েকদিন আগে রবির সঙ্গে পালিয়ে যায় বিকাশের স্ত্রী। তারপরে  ফিরেও এসেছিলেন বিকাশের স্ত্রী। কিন্তু  বিকাশের সঙ্গে বনিবনা হয়নি তাঁর স্ত্রীর।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফোনে  গন্ডগোল হয় বিকাশ আর রবির। রাতে রবি দুই জনকে সঙ্গে নিয়ে বিকাশের বাড়িতে আসে, সেখানেই ঘরে বসে মদ্যপান করে সবাই, সেখানেই শুরু হয় বচসা। অভিযোগ, বিকাশকে প্রথমে খুন করতে যান রবি। সেখানেই পাল্টা রবিকে ধারালো অস্ত্র দিয়ে ছেলের সামনেই কোপাতে থাকেন বিকাশ। তাতেই প্রাণ যায় রবির। খুন করে পালিয়ে গিয়ে শিবপুর থানায় আত্মসমর্পণ করেন বিকাশ।

এদিকে ওইদিন রাতে আবাসনের চারতলায়  উদ্ধার হওয়া রবির দেহ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে চিনতে পারলেও কেন সে খুন হল সেই ব্যাপারে কিছুই জানতেন না তাঁরা। বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে আবাসনের বাসিন্দা প্রদীপ ঘোষ বলেন, "রাত প্রায় দশটা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখি ঘরের সামনে একটা বডি পড়ে আছে। চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে। মৃত ব্যক্তি আগে প্রোমোটারের সঙ্গে কাজ করতেন। প্রায় ছয়'মাস হল সে প্রোমোটারের সঙ্গে কাজ করছিলেন না। শুনেছি এদিন হঠাৎই এখানে আসেন। ওই ব্যক্তি সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় মুখ উল্টে পড়েছিলেন।"

ওই আবাসনের অপর এক বাসিন্দা পম্পা দাস বলেন, "আমরা যে যার ঘরের ভেতর ছিলাম। পাশের বাড়ির এক কাকিমা খবরটি জানান। বাইরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একটি বডি পড়ে আছে। এই ব্যক্তি আগে মেনটেনেন্স এর কাজ করতেন। সেই জন্য তিনি প্রায়ই এখানে আসতেন।"

আরও পড়ুন- সুযোগ পেলেই পরপুরুষকে ঘরে ডাকেন স্ত্রী! স্বামীর সন্দেহ তীব্র হতেই মহিলার ভয়াবহ পরিণতি, মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া