বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সুযোগ পেলেই পরপুরুষকে ঘরে ডাকেন স্ত্রী! স্বামীর সন্দেহ তীব্র হতেই মহিলার ভয়াবহ পরিণতি, মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য

কৌশিক রয় | ১৬ অক্টোবর ২০২৫ ২৩ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সঙ্গে গ্রামেরই এক পুরুষের অবৈধ সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকে ভয়াবহ পরিণতি হল মহিলার। স্ত্রীকে মাথা থেঁতলে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক।

বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত ঝিকরহাটি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সাহেব লেট (২৫) এবং তার স্ত্রীর নাম রমা লেট (১৯)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় তাদের দু’বছরের কন্যাসন্তান বাড়িতে না থাকায়, সে প্রাণে বেঁচে যায়। ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহ এবং স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এই মর্মান্তিক পরিণতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর সাহেব প্রায় চার বছর আগে রমাকে ভালবেসে বিয়ে করেন। 

কিন্তু স্ত্রীকে বিয়ে করে ঘরে আনলেও সংসারে শান্তি ছিল না। প্রায় প্রতিদিনই সাহেব মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং নিজের স্ত্রী, বাবা-মা, এমনকি ছোট কন্যাকেও মারধর করতেন।

ক্রমাগত নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় সাত মাস আগে সাহেবের বাবা-মা গ্রাম ছেড়ে কলকাতায় গিয়ে কাজ শুরু করেন। মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে রমা কিছুদিন আগে শিশুটিকে মামার বাড়িতে রেখে আসেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, গত সোমবারও সাহেব মদ্যপ অবস্থায় রমাকে বেধড়ক মারধর করে। রমা তখনই বাবার বাড়ি চলে যান এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানেই ছিলেন। পরে সাহেব সাইকেল নিয়ে রমার বাবার বাড়িতে গিয়ে তাঁকে বোঝান এবং দুপুর নাগাদ ঘরে ফিরিয়ে আনেন।

রমার দাদা শ্বশুর দেবু লেট বলেন, ‘সাহেবের অত্যাচারে ওর বাবা-মা থেকে শুরু করে সবাই ভয় পেত। বৃহস্পতিবার রমাকে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর যখন আমরা খবর নিতে যাই, দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে দেখি, সাহেব গলায় দড়ি দিয়ে ঝুলছে আর রমার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।’

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ি ফেরার পর ফের ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। বচসা থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে তা ফের হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। সেই সময় সাহেব ঘরের শিলনোড়া দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে খুন করে এবং পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। গ্রামজুড়ে এখন শোকের ছায়া। স্থানীয়দের কথায়, ‘প্রায়ই ঝগড়া চলত। কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউই ভাবতে পারেনি।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া