বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: কৌশিক রয় ১৬ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মধ্যপ্রদেশে কফ সিরাপ খেয়ে ১১ জন শিশুর মৃত্যুর ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনার রেশ পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক উভয়েই সতর্ক। এর মধ্যেই ফের সামনে এল জাল ও সার্টিফিকেটহীন ওষুধের ঘটনা।
ফলে রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, সমস্ত সরকারি হাসপাতাল ও ওষুধ ডিসপেনসারি কেন্দ্রগুলিতে মজুত ওষুধের গুণগতমান পরীক্ষা করে তবেই ব্যবহার করা যাবে।
সেই নির্দেশ অনুসারে স্টেট ড্রাগ কন্ট্রোল দপ্তর কড়া নজরদারি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর।সরকারি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। সেই পরীক্ষায় ৩৪টি ওষুধ গুণগত মানে ব্যর্থ হয়েছে।
স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি (SDCRL)–এর রিপোর্টে এই ওষুধগুলিকে ‘Not of Standard Quality (NSQ)’ এবং ‘Spurious’ বলে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, এই ওষুধগুলির মধ্যে অনেকগুলি লাইভ সেভিং ড্রাগসের বিভাগে পড়ে।
কিছু ক্ষেত্রে নকল কোম্পানির লেবেল ব্যবহার করে ওষুধ বিক্রির ঘটনাও ধরা পড়েছে। একজন সিনিয়র স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ‘রোগীর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যেসব ওষুধ মানহীন বলে প্রমাণিত, সেগুলির বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’ ভাইরোলজিস্ট ডা. যোগীরাজ রায় বলেন, ‘রাজ্যের ড্রাগ কন্ট্রোল সঠিকভাবে কাজ করছে, এটাই স্বস্তির খবর। নিম্নমানের ওষুধের গুণগতমান পরীক্ষা করে যে সত্যিটা প্রকাশ্যে এসেছে, তাতে রোগীরা সঠিক চিকিৎসা পাবেন।’
অন্যদিকে, চিকিৎসক ডা. শুভ্রজ্যোতি ভৌমিক জানান, ‘এই দুটি কোম্পানির ওষুধের মান একেবারেই নিম্নস্তরের। প্রয়োজনীয় উপাদান নেই বললেই চলে। এই ওষুধ ব্যবহার করলে রোগীর প্রাণসংশয় পর্যন্ত হতে পারে। তাই রাজ্য ড্রাগ কন্ট্রোল যথার্থভাবেই এগুলি নিষিদ্ধ করেছে।’
রাজ্য প্রশাসন জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ধরা পড়া ওষুধগুলির পূর্ণ তালিকা ইতিমধ্যেই সরকারকে পাঠানো হয়েছে এবং কয়েকটি সংস্থা ও ফার্মেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মানহীন বা জাল ওষুধ শরীরের মারাত্মক ক্ষতি করে এবং চিকিৎসার কার্যকারিতা নষ্ট করে দেয়।
তাই এই ধরনের ওষুধ দ্রুত শনাক্ত ও বাজার থেকে তুলে নেওয়া জরুরি। এমনকি, এই ঘটনার পরে ড্রাগ কন্ট্রোল দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, ওষুধ কেনার সময় ব্র্যান্ড, ব্যাচ নম্বর ও এক্সপায়ারি ডেট তারিখ পরীক্ষা করতে হবে।
সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ ড্রাগ ইন্সপেক্টরকে জানানো বাধ্যতামূলক। রাজ্য প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ‘জাল ওষুধের কারবার রুখতে অভিযান অব্যাহত থাকবে। সচেতন নাগরিকই নিরাপদ সমাজের ভিত্তি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার